নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - পাকিস্তানে পুশব্যাক করানো উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জন্মের সার্টিফিকেট নেই মোদির। উনি হিন্দি ও গুজরাটিতে কথা বলেন। আলিপুরদুয়ারের খোয়ারডাঙ্গা সভা থেকে মোদিকে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। তাঁর এমন বিতর্কিত মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিন সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “বিজেপি SIR করে ভোটারদের নাম বাদ দিয়ে ২৬ শে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে। তাই জীবিত ১০০ শতাংশ মানুষের নাম যেন ভোটার তালিকায় নিশ্চিত করা যায়।“ আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভার এক সভা থেকে SIR প্রক্রিয়া সঠিক ভাবে শেষ করতে দলীয় বি এল এ ২ দের নির্দেশ দেন উদয়ন গুহ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি, “আমি বাংলাভাষী। আমার জন্মের সার্টিফিকেট নেই। তাহলে আমি যদি বাংলাদেশী হই, আমাকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাহলে তো নরেন্দ্র মোদিরও জন্মের সার্টিফিকেট নেই। তিনি গুজরাটি ও হিন্দিতে কথা বলেন, তাহলে তিনি কেন পাকিস্তানী হবেন না? ওনাকে কেন পাকিস্তানে পাঠানো হবে না? আমাকে বাংলাদেশে পাঠাও, আর মোদিকে পাকিস্তানে পাঠাও। শুধু আমার বেলায় সমস্যা, মোদির বেলায় সমস্যা নেই।“
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের