6a4f6383e4a3a_Gallery_1783587641801
জুলাই ০৯, ২০২৬ দুপুর ০২:৩৩ IST

পাক সেনা কনভয়ে ভয়াবহ হামলা! নিহত ১১ জওয়ান

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তানের অশান্ত বালোচিস্তান প্রদেশে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল। আক্রমণ চালানো হলো সেনাবাহিনী কনভয়ে। ফলে অন্তত ১১ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজন। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এরপর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার বেলা জেলার ওয়ালপাট এলাকার কাছে কোয়েটা-করাচি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর একটি কনভয়। সেই সময় আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র হামলাকারীরা আক্রমণ চালায়। রকেট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। একথা জানায় পাকিস্তান সেনার জনসংযোগ শাখা আইএসপিআর। আচমকা হামলায় সেনাবাহিনীর একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই এক জেসিও-সহ ১১ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। আহত আরও কয়েকজন সেনা। হামলার পর নিহত সেনাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও নিয়ে যায় হামলাকারীরা।

যদিও এই বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরে সাংবাদিক বৈঠকে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী হামলার কথা স্বীকার করেন। তাঁর দাবি, পাল্টা অভিযানে ১৪ জন বিএলএ সদস্যকে হত্যা করা হয়েছে। তবে সেই দাবির সমর্থনে এখনও কোনও প্রমাণ প্রকাশ করা হয়নি। স্বাধীনভাবে ওই তথ্যের সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। নিহত সেনাদের কয়েকজনের নামও সামনে এসেছে।

তাঁদের মধ্যে রয়েছেন সুবেদার ওয়াহিদ, নায়েক সাকিব, নায়েক জাহির, সিপাহী সাজ্জাদ, ওয়াসিম আখতার, শাকুর, ওয়াকার নুর, উসমান, ল্যান্স নায়েক কুরবান, বশারত ও বিলাল। তবে পাকিস্তান সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেনি। এই হামলার জেরে চলতি সপ্তাহে বালোচিস্তানে নিহত সেনা ও পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে ৪২-এ পৌঁছেছে। বিএলএ ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র একাধিক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। পাকিস্তান সরকারের দাবি, পাল্টা অভিযানে মোট ৫৪ জন জঙ্গিকে খতম করা হয়েছে। যদিও এই পরিসংখ্যানের স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।

ঘটনার পর প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেন, দেশের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনও হুমকি কঠোর হাতে মোকাবিলা করা হবে। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদকে মদত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে আইএসপিআরের দাবি, সাম্প্রতিক কয়েকটি হামলায় আফগান নাগরিকদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। করাচিতে গত জুন মাসে রেঞ্জার্স ক্যাম্পে হামলার ঘটনায় ৪ হামলাকারীর মধ্যে ৩ জনই আফগান নাগরিক ছিল বলে দাবি করেছে পাকিস্তান।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি আফগানিস্তান। বিশেষজ্ঞদের মতে, বালোচিস্তানে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী হামলা, সীমান্ত সন্ত্রাস পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর প্রভাব শুধু নিরাপত্তা ক্ষেত্রেই নয়। অর্থনীতি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির উপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

নেপালে হড়পা বানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ! নিখোঁজ ১০৫ ভারতীয়, ৪০০ কৈলাসযাত্রী, খোঁজ নেই একাধিক পুলিশ-সহ আধাসেনার
আগস্ট ২৬, ২০২৬

তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা

বাংলায় জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে বাংলাদেশে প্রকাশ্যে ঘুরছে শীর্ষ আল কায়েদা নেতা! ভারতের নিরাপত্তা নিয়ে বড় সংকেত হাসিনাপুত্রের
আগস্ট ২৬, ২০২৬

ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা
আগস্ট ২১, ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার

শুধু ভারতীয়রাই ঢুকতে পারবে, পাকিস্তানিরা নয়! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
আগস্ট ২০, ২০২৬

শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের