নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র। এই ঘটনার প্রতিবাদে আগামী ৮ জুলাই মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের মধ্যেই কালীঘাট শিবিরের এই কর্মসূচিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
বারুইপুর কাণ্ডে রাজ্যজুড়ে ক্ষোভের আবহের মধ্যেই সোমবার কালীঘাটে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে ৮ জুলাই বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। আদালতে জানানো হয়েছে, বারুইপুরের ঘটনা-সহ একাধিক ইস্যুতে এই কর্মসূচির আয়োজন করতে চায় কালীঘাট তৃণমূল।
অন্যদিকে, ঘটনার পর থেকেই তদন্তে দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন শহরের বুকে আরজি.কর কাণ্ডের মতন নৃশংস ঘটনা ঘটে। সেই সময় আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেই আন্দোলনের রেশ পৌঁছেছিল বিদেশের মাটিতেও। তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে চলা আন্দোলনকে হুজুগ বলেছিলেন এমনকি, আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার মন্তব্যও করেন তিনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতের দ্বারস্থ হওয়া এবং প্রতিবাদ মিছিলের উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের