6a78add77b1f1_1786288770_mamata-2
আগস্ট ০৯, ২০২৬ রাত ১০:১২ IST

অভয়ার প্রমাণ লোপাট করেছেন কাদা ছুড়বে না তো কি ফুল ছুড়বে?, মমতার হেনস্তা নিয়ে মুখ খুললেন শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা-জুতো ছোড়ার ঘটনা বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে এবার সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার নিন্দা না করে বরং একে ‘প্রবল জনরোষ’ বলে ব্যাখ্যা করে মমতাকে তীব্র কটাক্ষ করলেন তিনি। অভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনেও মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু।

রবিবার হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ও জল ছোড়ার পাশাপাশি জুতো ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে স্পষ্ট দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এটি কোনও রাজনৈতিক দলের পরিকল্পিত কর্মসূচি নয়, বরং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।  মমতাকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, 'এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে।'

একইসঙ্গে হালিশহরের ঘটনাকে অভয়া কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। শুভেন্দুর প্রশ্ন, 'আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন। গলায় গামছা নিয়ে রত্না দেবনাথের কাছে ক্ষমা চাইতে পারতেন। বলতে পারতেন যে, ভুল করেছি, ক্ষমা করুন। আমার বিশ্বাস, তিনি ক্ষমা করে দিতেন।' এদিন হালিশহরে মমতার যাওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তার অভিযোগ, মৃতের পরিবারের পক্ষ থেকে মমতাকে ডাকা হয়নি। পরিবারের সদস্যরা প্রশাসন ও পুলিশের উপরই আস্থা রেখেছেন বলেও দাবি করেন তিনি।

শুভেন্দুর বক্তব্য, 'বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আপনি বলছেন, জোর করে ঢুকব' এভাবে পরিস্থিতি উত্তপ্ত করা উচিত নয়। পাশাপাশি মমতাকে রাজনৈতিক কর্মসূচির বদলে রাজ্যের উন্নয়নে মন দেওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, কোথাও গিয়ে এমন কোনও পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। প্রয়োজন হলে পরিবারের তরফে সাহায্য চাওয়া হলে অবশ্যই হস্তক্ষেপ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ছাতা নিয়ে তৈরি থাকুন! বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
আগস্ট ২৩, ২০২৬

 ২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
 

রাস্তার ধারে তাজা বোমা! হাড়োয়ায় চাঞ্চল্য, কে বা কারা রেখে গেল বিস্ফোরক?
আগস্ট ২৩, ২০২৬

স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত

 

গুলির পর বোমা! গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ ক্যানিংয়
আগস্ট ২৩, ২০২৬

গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের

খাদ্য দফতরের ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি, দুর্নীতি দমন শাখার অভিযানে বাড়ছে রহস্য!
আগস্ট ২৩, ২০২৬

সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়

টাকা লাগলে আমি দেওয়ার ব্যবস্থা করব , অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আবহে আশ্বাস রচনার
আগস্ট ২২, ২০২৬

রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ৩ দিন মদ বন্ধের প্রস্তাব! সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে তুমুল চাপানউতোর, বিপাকে মদ ব্যবসায়ীরা
আগস্ট ২২, ২০২৬

সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর 

১০৫ বছর বয়সে জেল থেকে মুক্তি! রসিকচন্দ্রকে দেখে সুপ্রিম কোর্টের বিস্ময়, "এত বয়সেও নিজের মামলা লড়ছেন"
আগস্ট ২২, ২০২৬

বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত

“একদিকে অন্নপূর্ণার টাকা নেই, অন্যদিকে ঘরটাও থাকবে না!” উচ্ছেদের মাইকিংয়ে ক্ষোভ , মালদহে বিজেপি কার্যালয়ে শতাধিক মহিলার বিক্ষোভ
আগস্ট ২২, ২০২৬

অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ

ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু! ‘সুন্দরী’র পর এবার গেল ‘সুন্দর’, পরপর ২ মৃত্যুতে প্রশ্নের মুখে বাঘ সংরক্ষণ
আগস্ট ২২, ২০২৬

তারাপীঠ থেকে সংগঠন মজবুতের বার্তা বিজেপির , কর্মীদের নিয়ে শুরু প্রশিক্ষণ মহাঅভিযান
আগস্ট ২২, ২০২৬

কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি

“জুন, জুলাই, আগস্ট—তিন মাস হয়ে গেল, এখনও টাকা পাইনি!” অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাস্তায় মহিলারা
আগস্ট ২২, ২০২৬

বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

প্রাক্তন ছাত্রের টিসি দিতে দেরি! জগদলা হাই স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা কর্মীকে মারধরের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
আগস্ট ২২, ২০২৬

মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
 

ট্যাবের ৯১ পড়ুয়ার টাকা ‘অন্য অ্যাকাউন্টে’, মালদহে গ্রেফতার প্রধান শিক্ষক ও করণিক! ৫ দিনের CID হেফাজত
আগস্ট ২২, ২০২৬

হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
 

তড়িঘড়ি অভয়ার দেহ পড়ানোর অভিযোগ! জেল হেফাজত শেষ করে ফের আদালতে পেশ নির্মল ঘোষকে
আগস্ট ২২, ২০২৬

ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল

রাতে বলেছিল ‘ভালো আছি’, সকালে WhatsApp-এ দুঃখের স্ট্যাটাস! গলসিতে নাবালিকা বধূর ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী
আগস্ট ২২, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের