69983735d0071_WhatsApp Image 2026-02-20 at 3.57.34 PM
ফেব্রুয়ারি ২০, ২০২৬ দুপুর ০৩:৫৮ IST

“অভিযোগ-পাল্টা অভিযোগের খেলা হচ্ছে!” রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট সুপিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – SIR ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে। এই মামলায় রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট সুপিম কোর্ট। মাইক্রো অবজার্ভার বা রোল অবজার্ভার নয়, এবার থেকে SIR নথি যাচাইয়ের কাজ করবেন আদালত নিযুক্ত আধিকারিকরা। শুক্রবার SIR মামলায় বড়সড় নির্দেশ দিল সুপিম কোর্ট। পাশাপাশি দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, “অভিযোগ-পাল্টা অভিযোগের খেলা হচ্ছে!”

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ-পাল্টা অভিযোগ করছে। দোষারোপের খেলা চলছে।“ নির্বাচন কমিশনের অভিযোগ, যে ডকুমেন্টস স্ক্রুটিনি হওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশন সেই ডকুমেন্টস আপলোড করা বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন, গ্রুপ বি অফিসারদের এই মুহূর্তে স্টেটাস কী? উপযুক্ত যোগ্যতার অফিসার কমিশন পেয়েছে কিনা, তা জানতে চান বিচারপতি। উত্তরে কমিশনের আইনজীবী বলেন, “আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা আধিকারিকের অভাবে সমস্যার মুখে পড়েছি।“

রাজ্য সরকারের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “আমরা ৯ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়ার পরও কেন আধিকারিক দেওয়া হয়নি?” উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “আমরা গ্রুপ বি অফিসার দিয়েছি।“ আবার প্রধান বিচারপতি বলেন, “কোথায় এসডিম স্তরের অফিসাররা?” সিব্বল বলেন, মাইক্রো অবজারভারের জন্য দেওয়া হয়েছে তাঁদের। হতাশ প্রধান বিচারপতি বলেন, “ইআরও পদের জন্য অফিসার চাওয়া হচ্ছে। আমরা অত্যন্ত হতাশ। রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা প্রত্যাশিত ছিল।“

প্রধান বিচারপতি জানান, “এই ইআরও পদে যাঁরা থাকবেন, তাঁদের বিচারবিভাগের মতো কাজ করতে হবে। কারও নাম থাকবে কি থাকবে না তা বিচারকের মতো সিদ্ধান্ত নিতে হবে। এটা কোনও ক্লার্কের কাজ নয়। যদি আপনাদের পর্যাপ্ত সংখ্যায় সেই অফিসার না থাকে, আপনারা কমিশনকে বলতে পারেন নিজেদের অফিসার নিয়ে আসতে। SIR প্রক্রিয়ায় দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।“

সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা ডিস্ট্রিক্ট জজ-কে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন

চোখ-কান ফুলে লাল, স্কুলে গিয়ে কী হয়েছিল ৩ বছরের শিশুর সঙ্গে! সিসিটিভি ফুটেজে সামনে এল ভয়াবহ ছবি
আগস্ট ৩১, ২০২৬

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন টানাপোড়েন , পাল্টা FIR কপি চাইল অভিষেক
আগস্ট ৩১, ২০২৬

মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ! মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক, পদত্যাগের দাবি বিজেপির
আগস্ট ৩১, ২০২৬

বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি

চিকেনস নেক-এর নিরাপত্তায় নজর! সিকিমের প্রথম রেলপথ দ্রুত তৈরির দাবি সাংসদের
আগস্ট ৩১, ২০২৬

সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের