নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে সরকার বদলের পর এবার প্রভাব পড়ল নিরাপত্তা বলয়ের উপরও। একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিত্বদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হল পুলিশি হাউস গার্ড। নিরাপত্তা কাটছাঁটের তালিকায় উঠে এল রাজীব কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ একাধিক তৃণমূল নেতার নাম। রাজনৈতিক মহলে যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
রাজ্যে পালাবদলের পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল শুরু করেছে নতুন সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল নিরাপত্তা ব্যবস্থাও। কলকাতা পুলিশের তরফে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে থাকা হাউস গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা কমানো হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়ক কুণাল ঘোষের নাম।
শুধু তাই নয়, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে বলে খবর। লালবাজার সূত্রে দাবি, আগের সরকারের আমলে অনেকেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা পাচ্ছিলেন। বর্তমান সরকার সেই ব্যবস্থার পুনর্মূল্যায়ন শুরু করেছে। যার জেরেই এই সিদ্ধান্ত। তবে যারা সাংসদ বা বিধায়ক পদে রয়েছেন তারা পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত নিরাপত্তা পেতে থাকবেন।
যেমন রাজীব কুমার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে নিরাপত্তা পাবেন। কুণাল ঘোষ বিধায়ক হওয়ার কারণে নির্দিষ্ট নিরাপত্তা বজায় থাকবে। অন্যদিকে, অরূপ বিশ্বাস বা শোভনদেব চট্টোপাধ্যায় বর্তমানে মন্ত্রী না থাকায় এবং নির্বাচনে পরাজয়ের কারণেও তাদের নিরাপত্তা কমানো হয়েছে বলে খবর। এছাড়াও ডিরেক্টর অব সিকিউরিটি পীযূষ পাণ্ডের নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে বলে সূত্রের খবর।
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের