নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর -
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ‘ভুয়ো সই’-সহ একটি চিঠি ঘুরে বেড়াচ্ছিল সমাজমাধ্যমে। তাতে লেখা, ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। কিন্তু পরে প্রকাশ্যে আসে, চিঠিটি আসলে পুরোটাই নকল! আর সেই ভুয়ো চিঠিকেই হাতিয়ার করে ‘ক্ষমতা জাহির’ ও অর্থ তোলার অভিযোগ ওঠে বিভাসচন্দ্র ঘোষের বিরুদ্ধে। অবশেষে, মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নকল চিঠিটি ছিল ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর অফিসিয়াল প্যাডে লেখা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জাল সই করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের হাতে আসা অভিযোগ অনুযায়ী, বিভাসচন্দ্র ঘোষ শুধু নিজের প্রভাব দেখাতেই নয়, বরং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করেছিলেন এই ভুয়ো চিঠি দেখিয়ে। এই ঘটনায় একাধিক ব্যক্তিরা ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে বিভাসচন্দ্র ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে ঘাটাল আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর ঘাটাল মহকুমাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম ও সই ব্যবহার করে এই ধরনের জালিয়াতি নজিরবিহীন। পুলিশের প্রাথমিক অনুমান, চিঠিটি তৈরি করা হয়েছিল সুচিন্তিতভাবে, যাতে সাধারণ মানুষ তা সত্যি বলে বিশ্বাস করেন।বর্তমানে নকল চিঠিটি এবং সংশ্লিষ্ট সমস্ত নথি পুলিশের হেফাজতে রয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সইয়ের সত্যতা যাচাই করা হবে বলে জানা গেছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে, এই জালিয়াতির সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক জানান, “অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য মিলেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘাটাল জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, “উনি (বিভাসচন্দ্র) হয়তো কোনও খারাপ চক্রে পড়েছেন। দলের সর্বোচ্চ নেতৃত্বের সই জাল করা অত্যন্ত গুরুতর অপরাধ। যদি সত্যিই উনি এমন কিছু করে থাকেন, প্রশাসন যেমন ব্যবস্থা নেবে, দলও তেমনই নেবে।” অজিতবাবু আরও যোগ করেন, “দলের নির্দেশে যদি কাউকে কোনও পদে বসানো হত, সে বিষয়ে জেলা নেতৃত্বেরও খবর থাকত। এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে বলেই মনে হচ্ছে।”
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের