নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দীর্ঘ প্রতীক্ষার অবসান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় উদ্যোগে ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের অবশেষে ঘরে ফেরার পথ খুলল। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের শ্রমিক মফিজুল মণ্ডল দেশে ফিরে আসেন।
সূত্রের খবর, দুবছর আগে একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে ইরাকের এক কারখানায় কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন কাকদ্বীপের ১২ জন পরিযায়ী শ্রমিক। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তাদের ছেড়ে দেওয়া হয়নি। অভিযোগ, কারখানার মালিকপক্ষ তাদের আটকে রেখে মজুরি বন্ধ করে দেয় এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। প্রায় আট মাস ধরে শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
সম্প্রতি শ্রমিকদের তৈরি এক ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশে ফেরার আর্জি জানান। ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত পদক্ষেপ নেন। তার নির্দেশে মথুরাপুরের সাংসদ বাপি হালদার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ান এবং প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে ওই শ্রমিকদের পাসপোর্ট ও ভিসার মেয়াদ নবীকরণের কাজ চলছে।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের