নিজস্ব প্রতিনিধি, হুগলী - শরতের আকাশে সাদা মেঘ ভেসে উঠলেই বাঙালির মনে বাজে পুজোর আগমনী সুর। কুমোরটুলির মতোই এখন ব্যস্ত হুগলীর বলাগড়ের শ্রীপুর এলাকা। সেখানেই বছর সতেরোর এক তরুণের হাতে গড়া দুর্গা মূর্তি পাড়ি দিচ্ছে প্রায় সাড়ে ১,৭০০ কিলোমিটার দূরের চেন্নাই শহরে।
সূত্রের খবর, শ্রীপুরের সন্দীপ আঁটুই, পাড়ার সবার কাছে আকাশ নামে পরিচিত। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে সে। কিন্তু বইয়ের পড়াশোনার সঙ্গে সমান তালে চলছে মাটির প্রতিমা তৈরির সাধনা। ছোটবেলা থেকেই হাতের মাটিতে নিজের স্বপ্ন গড়তে ভালোবাসে সন্দীপ। ফাঁক পেলেই মাটি দিয়ে খেলনা, ছোট ছোট শোপিস বানাত। বড় হতে হতে একদিন মনে হলো, দুর্গা প্রতিমা গড়বে সে। ইউটিউবের ভিডিও আর পাড়ার মৃৎশিল্পীদের কাজ দেখে নিজেই শিখে নিল কৌশল।

এ বছরই প্রথম আড়াই ফুট উচ্চতার পূর্ণাঙ্গ মাটি দুর্গা গড়েছে সে এক চলার কাঠামোয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ আর মহিষাসুর। এক মাসের পরিশ্রমে তৈরি সেই প্রতিমাকে ডাকের সাজে সাজিয়েছে সন্দীপ। ২০ সেপ্টেম্বর সেই প্রতিমা রওনা দেবে চেন্নাইয়ের নিউ প্যানাভেলে। শুধু দুর্গা নয়, অর্ডার এসেছে একটি লক্ষ্মী ও সরস্বতীর মূর্তিরও। যদিও আকাশের বাবা সুকুমার আঁটুই পেশায় টোটো চালক। তাঁর সামান্য আয়েই সংসার চলে। অর্থকষ্টের মধ্যেই ছেলের পড়াশোনার ব্যবস্থা করতে গিয়ে ষষ্ঠ শ্রেণিতে থাকতেই তাকে ভর্তি করিয়ে দেন জিরাটের এক বেসরকারি সংস্থার আবাসিক কেন্দ্রে। সেখানেই থেকে পড়াশোনা করছে সন্দীপ।
প্রথম দিকে বাবা মা ছেলের মাটির কাজকে পছন্দ করতেন না। কিন্তু আবাসনের কর্তা জয়প্রকাশ মিশ্র পরিবারকে বোঝানোর পর তাঁরা রাজি হন। জয়প্রকাশ বলেন, “আকাশ খুব মেধাবী ছাত্র। পাশাপাশি মাটির কাজের প্রতিও ওর ভীষণ টান। ওর প্রতিমা দেখেই বলাগড়ের এক গৃহবধূ মিনা সেন, যিনি এখন চেন্নাইয়ে থাকেন, অর্ডার দেন ছোট দুর্গার।”
সন্দীপের চোখে এখন নতুন স্বপ্ন। সে জানায়, “মাটির কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। বাবা মা আগে বারণ করতেন, কিন্তু আমি থামিনি। এলাকায় মৃৎশিল্পীদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এ বছর প্রথম দুর্গা তৈরি করেছি। এখন আরও জায়গা থেকে অর্ডার পাচ্ছি।”শরতের পুজো আসতে না আসতেই এক কিশোর শিল্পীর হাতের ছোঁয়া বলাগড়ের মাটিকে পৌঁছে দিচ্ছে দূর চেন্নাইয়ের পূজামণ্ডপে। আকাশের এই গল্প যেন শ্রম আর প্রতিভার এক অনন্য মিলন।
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের