68c82a587112b_WhatsApp Image 2025-09-15 at 8.28.05 PM
সেপ্টেম্বর ১৫, ২০২৫ রাত ০৮:৩২ IST

অভাবের সংসার থেকে হাতের মুঠোয় সরকার , মেম্বার জজের ভূমিকায় রূপান্তরিত মহিলা

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নারায়নপুরের কৃষিজীবী পরিবারের সন্তান বিক্রম। ছোটবেলা থেকেই অভাবকে সাথে নিয়ে নিজের জীবনযাপন করেছেন। ছোট থেকেই বাকি ভাই বোনদের থেকে আলদা ছিলেন। তার ভিন্ন ভাব ভঙ্গি নজর এড়ায়নি পরিবারের। যখন তিনি নিজে সত্যিটা বুঝতে পারেন , তখন পরিবারের বিরুদ্ধে কঠোর লড়াই চালান। রূপান্তরিত মহিলা হিসেবে আত্মপ্রকাশ করতে চান। দীর্ঘ লড়াইয়ের পর শুধু যে রূপান্তরিত হয়েছেন তাই নয় যোগ্যতার সঙ্গে আইনের একনিষ্ঠ সদস্যা হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন শিল্পা।

হ্যাঁ , যে বিক্রম সেই আজ শিল্পা। সমাজে রূপান্তরকারী মহিলাদের ঘটনা নতুন নয়। টিভি , পেপার খুললে এখন প্রায়ই এমন খবর দেখা যায়। এবার এমনই একটি ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। জেলা আদালতে এদিন সম্পূর্ণ একটি ভিন্ন চিত্র দেখতে পান সকলে। যেখানে দেখা যায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ মন্দীপ সাহার পাশে বসে আছেন মেম্বার জজ শিল্পা বেতাল।

২০১৭ সালে অস্ত্রোপচারের পর বিক্রম থেকে শিল্পা হন। শুধু নিজেকে বদলে নয় , কাজের মাধ্যমেও নিজের পরিচিতি তৈরি করেছেন শিল্পা। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরই একজন হয়ে সমস্যার কথা শোনেন তিনি। এর আগে এইচআইভি , এইডস সংক্রান্ত প্রচারে অংশগ্রহণ করেছেন তিনি। ভবিষ্যতেও এমন সামাজিক প্রচারমূলক কাজে অংশগ্রহন করতে চান।

ট্রাফিক আইন ভঙ্গকারীদের উপর ধার্য করা অতিরিক্ত জরিমানা দীর্ঘদিন ধরেই জমে ওঠে অভিযোগের পাহাড়। সেই পরিস্থিতিতেই জাতীয় লোক আদালতে নতুন মামলা শুরু হয়। ট্রাফিক আইন ভঙ্গকারী সহ মোটর এক্সিডেন্ট ক্লেম ও ব্যাংক সহ অন্যান্য মামলা মিলে প্রায় ৩৭ হাজার মামলার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে নিষ্পত্তি হয় ২০ হাজার ১১৩ টি মামলার। শনিবার জেলার বিভিন্ন মহকুমায় শিবিরের আয়োজন করা হয়। তমলুকে ১৫টি, কাঁথিতে ১১টি এবং হলদিয়ায় ৬টি সহ মোট ৩২টি বেঞ্চে বিচারকাজ চলে।

পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায় বলেছেন , "এই বিশেষ লোক আদালতের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে শুধু মোটর এক্সিডেন্ট ক্লেম কেস ২৫৩টি মামলার নিষ্পত্তিতে উঠে এসেছে প্রায় ১৬ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঋণের ১৪০৩ টি মামলায় প্রায় আড়াই কোটি টাকার সমাধান হয়েছে। এছাড়া রূপান্তরিত মহিলাদের নিয়ে সমাজে ভালো বার্তা দেওয়ার জন্য এই বেঞ্চে শিল্পাকে বসানো হয়েছ।"

শিল্পা বলেছেন , "আমাদের জেলায় এই প্রথম কোনো রূপান্তরিত জজ। আমার ভীষণ ভাল লাগছে। এখানে আমায় নিযুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। এখানে না এলে মানুষের সমস্যা সম্পর্কে জানতেই পারতাম না। কাছ থেকে তাদের সম্মন্ধে জানতে পারছি। বুঝতে পারছি তারা কিভাবে জীবিকা নির্বাহ করে। তাই আমার ভীষণ ভাল লাগছে।"

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...