নিজস্ব প্রতিনিধি, নলবাড়ি - বড়দিন উদযাপন রুখে দিল বজরং দল। বজরং দলের বিরুদ্ধে অসমের খ্রিস্টান স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলা চালানোর সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান শোনা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে অসমের নলবাড়ি জেলার পানিগাঁওয়ের সেন্ট মেরি স্কুলে। স্কুলটি বঙ্গাইগাঁও ডায়োসিসের অন্তর্গত। স্কুলে ভাঙচুর চালানোর সময় হামলাকারীদের ‘জয় শ্রী রাম’ এবং ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে।
ফাদার জেমস ভাদাকেইল জানান, “দুপুর ৩টে নাগাদ কয়েক জন স্কুলে এসে প্রিন্সিপালের খোঁজ করছিলেন। কিন্তু ওই সময় প্রিন্সিপাল ছিলেন না স্কুলে। এরপরই স্কুল চত্বরে ভাঙচুর চালায় ওই দল। স্কুলে ভর্তির একটি বিজ্ঞাপনী ব্যানারও বসানো হয়েছিল। সেটিও ভেঙে দেওয়া হয়। ওরা ‘জয় শ্রী রাম’ এবং ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান দিচ্ছিল।“
পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানিয়েছেন, “স্কুলে হামলার পাশাপাশি একটি দোকানেও হামলা চালিয়েছেন কয়েক জন। ওই দোকানে স্যান্টা টুপি, মুখোশ বিক্রি করা হচ্ছিল। জমা পড়া অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর রুজু করছি। যে দলটি হামলা চালিয়েছে, সেই দলে সব মিলিয়ে ৯ জন ছিল বলে আমরা জানতে পেরেছি।“
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের