নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজ্যে যখন একের পর এক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনায় তোলপাড়। ফের সামনে আসছে তমলুকে এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের তির স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে।
সূত্রের খবর, ঘটনাটি দুর্গাপুজোর আগের সময়ে ঘটেছে বলে জানা যায়। স্কুল চলাকালীন সময়েই এক অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করেন স্কুলের শারীরশিক্ষার শিক্ষক রনজিত ঘোড়ুই। সেই সময় পুজোর ছুটি শুরু হয়ে যাওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু ভাইফোঁটার পর স্কুল খোলার দিনেই ঘটনার প্রতিবাদে সরব হন ছাত্রীর পরিবার ও এলাকার বাসিন্দারা। শনিবার সকালে অভিভাবক ও স্থানীয়রা স্কুলের সামনে বিক্ষোভ দেখান এবং প্রধান শিক্ষকের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে ডেপুটেশন জমা দেন।
স্থানীয়দের অভিযোগ, শুধু ছাত্রী নয় অভিযুক্ত শিক্ষক অতীতেও একাধিক অনৈতিক ও অশোভন কাজ করেছেন। সহকর্মী শিক্ষিকাদের হেনস্তা, অপমান, এমনকি শারীরিকভাবে আক্রমণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের পক্ষ থেকে একাধিকবার ডিআই-কে জানানো হলেও, এতদিন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের