নিজস্ব প্রতিনিধি , ইটানগর - ভয়াবহ দাবানলের কবলে অরুণাচল প্রদেশ। পাসিঘাটের মেবো ও সিগার এলাকায় ছড়িয়ে পড়েছে এই আগুন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নামে বায়ুসেনা। আকাশপথে ৬৬ হাজার লিটার জল খরচ করেছে তারা। যেই ভিডিও রীতিমত শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই খবর জানানো হয়েছে। জানানো হয়েছে , "অরুণাচল প্রদেশে দ্রুত প্রতিক্রিয়া ও নির্ভুল অপারেশন চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। পাসিঘাটের মেবো ও সিগার এলাকায় একটি বড় বনের আগুন নেভানোর জন্য এক Mi-17 V5 হেলিকপ্টার মোতায়েন করেছে। একাধিক অভিযানের মাধ্যমে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাছাকাছি বসতিগুলিকে রক্ষা করতে IAF ৬৬ হাজার লিটার জল ছেড়েছে।"
উল্লেখ্য , এর আগে গত ১৮ ই ফেব্রুয়ারি অরুণাচলের ওয়ালং অঞ্চলেও আগুন জ্বলে উঠেছিল। সেই সময়ও নজরকাড়া সাফল্য পেয়েছিল বায়ুসেনা। বিরাট উঁচু থেকে ১,৩৯,৮০০ লিটার জল ঢেলে আগুন নেভাতে সক্ষম হয়েছিল বায়েসেনা। বায়ুসেনার এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী।
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের