6a7b0be7254dc_Gallery_1786447621332
আগস্ট ১১, ২০২৬ বিকাল ০৫:১৮ IST

ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া! মৃত অন্তত ১১১, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

নিজস্ব প্রতিনিধি , বোগোতা - ভেনেজুয়েলার পর ফের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া। এখনও পর্যন্ত অন্তত ১১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে শক্তিশালী কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ বা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল চোকো অঞ্চলে। সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে ছিল উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্র। ইকুয়েডর ও ভেনেজুয়েলা সীমান্তেও কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পেরেইরা শহরে। সেখানে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র মাউরিসিও সালাজার পরিস্থিতিকে সংকটজনক বলে জানানো হয়। বিপর্যয়ের পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে তল্লাশি। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চলছে। এর মধ্যেই একাধিক আফটার শকে ফের কেঁপেছে কলম্বিয়া। মধ্য ও পশ্চিমাঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে। কয়েকটি আফটার শকের মাত্রা ছিল ৬.০।

বিশেষজ্ঞদের মতে, এত শক্তিশালী পরবর্তী কম্পন বিরল। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কালি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। সেখানে প্রায় ২০টি বাড়ি ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে। প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ উদ্ধার ও পুনর্বাসন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিপর্যয়ের একাধিক ভিডিয়ো। যদিও ভিডিয়োগুলির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি। সেখানে দেখা যাচ্ছে, প্রবল কম্পনে দুলছে বাড়িঘর। কোথাও আবার মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে নির্মাণ। প্রাণ বাঁচাতে আতঙ্কে ছুটছেন বাসিন্দারা। চারদিকে কান্না আর চিৎকারের ছবি সামনে এসেছে। পেরেইরা শহরের পরিস্থিতি নিয়ে মেয়র মাউরিসিও সালাজারের বক্তব্য, পরিস্থিতি সংকটজনক।

তাঁর প্রশাসন উদ্ধারকাজে সর্বশক্তি প্রয়োগ করছে। ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ আটকে থাকতে পারেন। তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। প্রাথমিক হিসাবেই মৃতের সংখ্যা ১১১। তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের সংখ্যা এখনও স্পষ্ট নয়। ফলে মৃতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ধারকাজ এগোলেই প্রকৃত ক্ষয়ক্ষতির ছবি সামনে আসবে।

ভয়াবহ কম্পনের পর কলম্বিয়ার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি নিখোঁজদের সন্ধানেও চলছে তল্লাশি। একের পর এক আফটার শকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সব মিলিয়ে বড় বিপর্যয়ের মুখে কলম্বিয়া। বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। বাড়ছে নিখোঁজদের তালিকাও। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু প্রাণ আটকে থাকার আশঙ্কা। ফলে উদ্ধারকারী দলের প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

হাসিনাকে ফেরাতে বারবার বাংলাদেশের অনুরোধ! অবস্থান স্পষ্ট করল দিল্লি
আগস্ট ১২, ২০২৬

ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির

পাকিস্তানই ক্যানসার! স্বাধীনতা দিবসে বালোচদের বিস্ফোরক বার্তা
আগস্ট ১২, ২০২৬

নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন

হরমুজ নিয়ে ইরানের কড়া দাবি, আমেরিকাকে দিতে হবে ক্ষতিপূরণ
আগস্ট ০৯, ২০২৬

বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন

৭ মাসের লুকোচুরির ইতি! টরন্টোয় ভারতীয় বংশোদ্ভূত হিমাংশী খুনে গ্রেফতার সঙ্গী
আগস্ট ০৯, ২০২৬

বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বে টান পড়বে! দিল্লিকে কড়া বার্তা বাংলাদেশের
আগস্ট ০৯, ২০২৬

প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা
আগস্ট ০৮, ২০২৬

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ
আগস্ট ০৭, ২০২৬

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসরুমে ছাত্র! এলোপাথাড়ি গুলিতে মৃত ৭, আহত ১৫
আগস্ট ০৭, ২০২৬

১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি

ইরানের ঘরে ঘরে সংঘাতের আঁচ! খামেনেই-পেজেশকিয়ান সম্পর্ক নিয়ে প্রশ্ন
আগস্ট ০৬, ২০২৬

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে

আরেক পাকিস্তান এখন বাংলাদেশ! নিরাপত্তার জন্য দিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র জয়
আগস্ট ০৬, ২০২৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা

হাসিনার গণভবনে পাল্টা ইতিহাস, খুলল জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আগস্ট ০৫, ২০২৬

যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়

সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী! পাকিস্তানে ফের ক্ষমতার পালাবদলের গুঞ্জন
আগস্ট ০৪, ২০২৬

দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ

নিজেদের ঘাঁটিতেই খতম ৩০ লস্কর জঙ্গি! পাকিস্তানে হামজা রহস্য ঘিরে ঘনীভূত রহস্য
আগস্ট ০৪, ২০২৬

অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য

ভারতের উপর কর চাপিয়ে বিপাকে ট্রাম্প! নিজের দেশেই শুরু আইনি লড়াই
আগস্ট ০৪, ২০২৬

ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের