নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - ফের ভারতকে প্রকাশ্য হুমকি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদের। ভারতকে নিশানা করে করে বিস্ফোরক মন্তব্য। দেশটির কোনও মন্দিরে আর ঘণ্টা বাজবে না। এমনকী কোনও পাখিও ডাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি লস্কর-ই-তইবার একটি সমাবেশে উপস্থিত ছিলেন শেখ রশিদ। সেখানে লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার খালিদ মাসুদ সান্ধুও ছিলেন। তিনি 'পাকিস্তান মারকাজি মুসলিম লিগ'-এর সভাপতিও। মহম্মদ ইয়াকুব শেখের সঙ্গে লস্করের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হিসাবেও তাঁর নাম রয়েছে। সমাবেশে ভাষণ দেওয়ার সময় হাফিজ সইদের ভূয়সী প্রশংসা করেন রশিদ। ওই অনুষ্ঠানের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।
সেখানে হাফিজ সইদের প্রসঙ্গে রশিদকে বলতে শোনা গেছে, 'আমি হাফিজ সাহেবের গোলাম'। এরপরই ভারতের বিরুদ্ধে সুর চড়ান তিনি। পাকিস্তানের স্বার্থের বিরুদ্ধে ভারত কোনও পদক্ষেপ করলে তার ফল ভুগতে হবে বলেও বার্তা দেন।ভারতকে উদ্দেশ করে রশিদের বক্তব্য, 'ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায়, তাহলে আল্লা ভারতকে ধ্বংস করে দেবেন'। এরপর আরও কড়া ভাষায় হুমকি দেন তিনি। বলেন, ভারতে কোনও পাখিই আর ডাকবে না। এমনকী কোনও মন্দিরে ঘণ্টার আওয়াজও শোনা যাবে না বলে দাবি করেন প্রাক্তন পাক মন্ত্রী।
শেখ রশিদ আরও জানান, তিনি পাকিস্তানের পাশে রয়েছেন। একইসঙ্গে হাফিজ সইদের প্রতিও সমর্থন জানান। লস্কর-ই-তইবার নেতৃত্বের সঙ্গে একই মঞ্চে তাঁর উপস্থিতি নিয়েও তাই প্রশ্ন উঠেছে। জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক মহলের যোগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনামে এসেছেন রশিদ। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। 'আওয়ামি মুসলিম লিগ'-এর প্রতিষ্ঠাতাও এই পাক নেতা। তাঁর সাম্প্রতিক বক্তব্য ঘিরে ভারত-পাক সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
লস্কর নেতাদের উপস্থিতিতে এমন মন্তব্য কেন করা হল। সেই প্রশ্নও উঠছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে হাফিজ সইদের প্রকাশ্য প্রশংসা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একইসঙ্গে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর এমন ভাষা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির
নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন
একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা
বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন
বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়
প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা
যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের