6a7c79a29fd1b_Gallery_1786542445598
আগস্ট ১২, ২০২৬ বিকাল ০৭:২১ IST

হাসিনাকে ফেরাতে বারবার বাংলাদেশের অনুরোধ! অবস্থান স্পষ্ট করল দিল্লি

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শেখ হাসিনাকে ঘিরে দুই দেশ জুড়ে চর্চা অব্যাহত। তাঁকে বাংলাদেশে ফেরানো হবে কি না, উঠছে সেই প্রশ্ন। ঢাকার একাধিক অনুরোধের পর এবার অবস্থান জানাল দিল্লি। বিষয়টি নিয়ে যাবতীয় প্রক্রিয়া খতিয়ে দেখছে ভারত।

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। ওই বছরের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। তারপর থেকেই দিল্লিতে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনাকে প্রত্যর্পণের জন্য একাধিকবার অনুরোধ জানায় ঢাকা। এবার সেই বিষয়েই মুখ খুলল বিদেশমন্ত্রক। সম্প্রতি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জয়সওয়াল জানান, বিষয়টির সব দিক পর্যালোচনা চলছে। প্রচলিত যাবতীয় প্রক্রিয়াও খতিয়ে দেখা হচ্ছে। নতুন কোনও তথ্য সামনে এলে তা জানানো হবে বলে জানান তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা সব দিক খতিয়ে দেখছি। প্রচলিত যা যা প্রক্রিয়া রয়েছে, সেগুলি পর্যালোচনা করা হচ্ছে'। নতুন কোনও তথ্য মিললে তা প্রকাশ করা হবে বলেও জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র।

এর আগে গত বছর একই প্রসঙ্গে মুখ খুলেছিলেন বিদেশসচিব বিক্রম মিসরি। তাঁর বক্তব্য, বিষয়টি বিচারবিভাগীয় ও আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাই দু'দেশের সরকারের মধ্যে আলোচনা প্রয়োজন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করতেও ভারত প্রস্তুত বলেন তিনি। এদিকে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর সচিবালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দু’জনকে হাসিমুখে কথা বলতেও দেখা যায়। তবে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি।

তবে একটি সূত্রের দাবি, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও সেখানে আলোচনা হয়েছে। সেই আলোচনায় হাসিনার প্রসঙ্গও উঠেছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ নিয়ে ভারতের বক্তব্য সামনে এল। বাংলাদেশে ইতিমধ্যেই হাসিনাকে নিয়ে আইনি প্রক্রিয়া এগিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে এই রায় হয়েছে। তবে হাসিনা শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এই পরিস্থিতিতে ঢাকার অনুরোধ এবং দিল্লির অবস্থান ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। হাসিনাকে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরানো হবে কি না। সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। আপাতত গোটা বিষয়টি পর্যালোচনার মধ্যেই রাখছে দিল্লি।

আরও পড়ুন

পাকিস্তানই ক্যানসার! স্বাধীনতা দিবসে বালোচদের বিস্ফোরক বার্তা
আগস্ট ১২, ২০২৬

নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন

ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া! মৃত অন্তত ১১১, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ
আগস্ট ১১, ২০২৬

একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা

হরমুজ নিয়ে ইরানের কড়া দাবি, আমেরিকাকে দিতে হবে ক্ষতিপূরণ
আগস্ট ০৯, ২০২৬

বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন

৭ মাসের লুকোচুরির ইতি! টরন্টোয় ভারতীয় বংশোদ্ভূত হিমাংশী খুনে গ্রেফতার সঙ্গী
আগস্ট ০৯, ২০২৬

বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বে টান পড়বে! দিল্লিকে কড়া বার্তা বাংলাদেশের
আগস্ট ০৯, ২০২৬

প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা
আগস্ট ০৮, ২০২৬

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ
আগস্ট ০৭, ২০২৬

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসরুমে ছাত্র! এলোপাথাড়ি গুলিতে মৃত ৭, আহত ১৫
আগস্ট ০৭, ২০২৬

১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি

ইরানের ঘরে ঘরে সংঘাতের আঁচ! খামেনেই-পেজেশকিয়ান সম্পর্ক নিয়ে প্রশ্ন
আগস্ট ০৬, ২০২৬

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে

আরেক পাকিস্তান এখন বাংলাদেশ! নিরাপত্তার জন্য দিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র জয়
আগস্ট ০৬, ২০২৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা

হাসিনার গণভবনে পাল্টা ইতিহাস, খুলল জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আগস্ট ০৫, ২০২৬

যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়

সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী! পাকিস্তানে ফের ক্ষমতার পালাবদলের গুঞ্জন
আগস্ট ০৪, ২০২৬

দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ

নিজেদের ঘাঁটিতেই খতম ৩০ লস্কর জঙ্গি! পাকিস্তানে হামজা রহস্য ঘিরে ঘনীভূত রহস্য
আগস্ট ০৪, ২০২৬

অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য

ভারতের উপর কর চাপিয়ে বিপাকে ট্রাম্প! নিজের দেশেই শুরু আইনি লড়াই
আগস্ট ০৪, ২০২৬

ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের