6a7857fd5fbbe_Gallery_1786271636904
আগস্ট ০৯, ২০২৬ দুপুর ০৪:০৬ IST

হরমুজ নিয়ে ইরানের কড়া দাবি, আমেরিকাকে দিতে হবে ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিনিধি , তেহরান - পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে নতুন দাবি জানাল ইরান। এই গুরুত্বপূর্ণ জলপথ খুলতে একাধিক শর্ত দিয়েছে তেহরান। সম্পূর্ণ ক্ষতিপূরণ থেকে মার্কিন সেনা প্রত্যাহার। একাধিক দাবিকে কেন্দ্র করে ফের চড়ছে ইরান-আমেরিকা উত্তেজনা।

হরমুজ প্রণালী নিয়ে নতুন দাবিগুলি সামনে এনেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই বিবৃতি। সেটি দিয়েছেন কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘদর। তিনি ইরানের রেভোলিউশনারি গার্ডেরও কমান্ডার। তাঁর বক্তব্যেই তেহরানের নতুন অবস্থান স্পষ্ট হয়েছে।

জানা গেছে, ইরানের দাবির তালিকা বেশ দীর্ঘ। ভবিষ্যতে আমেরিকা আর কোনও হুমকি দেবে না। ইরান ও পশ্চিম এশিয়ায় তাদের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধও স্থায়ী ভাবে বন্ধ করতে হবে। একইসঙ্গে ইরানি বন্দরগুলির উপর মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে। ওই অঞ্চল থেকে মার্কিন সেনাও সরিয়ে নিতে হবে। শুধু সামরিক পদক্ষেপ বন্ধ করলেই হবে না। যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ চেয়েছে তেহরান।

আমেরিকার বাজেয়াপ্ত বা হিমায়িত করা ইরানি সম্পদও শর্তহীন ভাবে ছেড়ে দেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানিয়েছে ইরান।তবে এখনও পর্যন্ত ওয়াশিংটনের তরফে এই দাবিগুলির কোনও আনুষ্ঠানিক জবাব আসেনি। ইরানি বন্দরগুলিতে জাহাজের যাতায়াত আটকে রাখা মার্কিন নৌ অবরোধ নিয়েও আলোচনা চলছে। সেই অবরোধ প্রত্যাহারের আগে হরমুজ খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা চায় আমেরিকা। এই পরিস্থিতিতে তেহরানের উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথের উপর নির্ভরশীল। ইরান ও ওমানের মধ্য দিয়ে প্রবাহিত এই প্রণালী ঘিরে দুই দেশই নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করছে। ফলে সংঘাতের আবহে এই জলপথের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। শনিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিও বিষয়টি নিয়ে মুখ খোলেন।

তাঁর দাবি, হরমুজে নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে অনেকটাই এগিয়েছে ইরান। তবে শুধু ওই সমঝোতা হলেই প্রণালী খুলবে না। আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে আমেরিকার ক্ষতিপূরণের বিষয়টিও রয়েছে।আরাঘচি বলেন, প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত অন্যান্য শর্তের সঙ্গে যুক্ত। ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জন্য আমেরিকার ক্ষতিপূরণও সেই দাবির মধ্যে রয়েছে। অন্যদিকে ওমান জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশেই এগোচ্ছে।

এদিকে হরমুজ প্রণালীতে নতুন করে জাহাজে হামলার ঘটনাও সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরশাহির দাবি, শনিবার সকালে আবুধাবির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস সংস্থা এডনকের একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। সংস্থার দাবি, চলতি বছরের শুরুতে আমেরিকা ও ইরানের যুদ্ধ শুরুর পর থেকে তাদের এক ডজনেরও বেশি জাহাজ এই জলপথে হামলার মুখে পড়েছে।

এই পরিস্থিতিতেই আমেরিকার অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার জানান, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত ফল এখনও নিশ্চিত নয়। চুক্তিটি শেষ পর্যন্ত আমেরিকার স্বার্থের পক্ষে যাবে কি না, সেটিও দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তাঁরা এখনও সংঘাতের মাঝপথে রয়েছেন। তাঁর মতে, ইরান এমন সব শর্ত পূরণ করতে পারবে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

তাঁর কথায়, আমেরিকার প্রয়োজনীয় নিশ্চয়তা মিলবে কি না, সেটিও বিবেচনায় রয়েছে। ভ্যান্স আরও জানান, আপাতত নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। চলাচলকারী বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদে হরমুজ পার হতে পারে, সেই ব্যবস্থা গড়ে তোলাই এখন অন্যতম লক্ষ্য। তবে ইরানের নতুন দাবিতে পরিস্থিতি ফের জটিল হয়ে উঠেছে।

আরও পড়ুন

হাসিনাকে ফেরাতে বারবার বাংলাদেশের অনুরোধ! অবস্থান স্পষ্ট করল দিল্লি
আগস্ট ১২, ২০২৬

ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির

পাকিস্তানই ক্যানসার! স্বাধীনতা দিবসে বালোচদের বিস্ফোরক বার্তা
আগস্ট ১২, ২০২৬

নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন

ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া! মৃত অন্তত ১১১, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ
আগস্ট ১১, ২০২৬

একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা

৭ মাসের লুকোচুরির ইতি! টরন্টোয় ভারতীয় বংশোদ্ভূত হিমাংশী খুনে গ্রেফতার সঙ্গী
আগস্ট ০৯, ২০২৬

বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বে টান পড়বে! দিল্লিকে কড়া বার্তা বাংলাদেশের
আগস্ট ০৯, ২০২৬

প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা
আগস্ট ০৮, ২০২৬

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ
আগস্ট ০৭, ২০২৬

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসরুমে ছাত্র! এলোপাথাড়ি গুলিতে মৃত ৭, আহত ১৫
আগস্ট ০৭, ২০২৬

১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি

ইরানের ঘরে ঘরে সংঘাতের আঁচ! খামেনেই-পেজেশকিয়ান সম্পর্ক নিয়ে প্রশ্ন
আগস্ট ০৬, ২০২৬

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে

আরেক পাকিস্তান এখন বাংলাদেশ! নিরাপত্তার জন্য দিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র জয়
আগস্ট ০৬, ২০২৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা

হাসিনার গণভবনে পাল্টা ইতিহাস, খুলল জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আগস্ট ০৫, ২০২৬

যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়

সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী! পাকিস্তানে ফের ক্ষমতার পালাবদলের গুঞ্জন
আগস্ট ০৪, ২০২৬

দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ

নিজেদের ঘাঁটিতেই খতম ৩০ লস্কর জঙ্গি! পাকিস্তানে হামজা রহস্য ঘিরে ঘনীভূত রহস্য
আগস্ট ০৪, ২০২৬

অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য

ভারতের উপর কর চাপিয়ে বিপাকে ট্রাম্প! নিজের দেশেই শুরু আইনি লড়াই
আগস্ট ০৪, ২০২৬

ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের