নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তাঁর দাবি, বাংলাদেশে এখন একাধিক সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের নজর দেওয়া প্রয়োজন বলেও আবেদন জানিয়েছেন তিনি।
বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ জয়। লন্ডন থেকে অনলাইনে বৈঠকে যোগ দেন তিনি। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন হাসিনাপুত্র। তাঁর অভিযোগ, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজনৈতিক কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটছে। সংবাদমাধ্যমের উপর চাপ বাড়ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি মৌলবাদী সংগঠনগুলির সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন জয়।
তাঁর দাবি, বাংলাদেশে পাকিস্তানপন্থী শক্তির প্রভাব বাড়ছে। আইএসআইয়ের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতি ভারতের জন্যও চিন্তার কারণ হতে পারে বলে জানান জয়। বাংলাদেশের বর্তমান অবস্থা বিশ্বের সামনে তুলে ধরতে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, 'বাংলাদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দেশটি এখন দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। পুলিশি হেফাজতে আওয়ামী লীগের কর্মীদের মৃত্যুর অভিযোগ রয়েছে। সংবাদমাধ্যমও আক্রান্ত হচ্ছে। ভারতের পূর্ব সীমান্তের এই দেশটি আর আগের মতো নেই। এটি আরেকটি পাকিস্তানে পরিণত হচ্ছে। আইএসআই বাংলাদেশকে প্রভাবিত করছে। পাক ঘনিষ্ঠ মৌলবাদী শক্তি ও হিজবুত তাহরিরের মতো সংগঠন সক্রিয় হয়ে উঠছে'।
তিনি আরও বলেন, 'ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। ভারতের সংবাদমাধ্যম স্বাধীন। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরা প্রয়োজন। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে না আনলে ভারতের ভবিষ্যতের জন্যও সমস্যা তৈরি হতে পারে'।
এদিন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন জয়। তাঁর দাবি, মুহাম্মদ ইউনূসের আমলে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে। ঋণের উপর নির্ভরতাও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতেও অর্থনীতির বিশেষ উন্নতি হয়নি বলে দাবি তাঁর। এদিকে একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনাও। দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
তিনি জানান, এর আগেও তাঁকে বাংলাদেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করেই তিনি দেশে ফিরেছিলেন।এবারও কোনও ভয় না পেয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্তে অনড় বলে জানান হাসিনা। তাঁর বক্তব্য, দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তবুও বাংলাদেশে ফেরার ইচ্ছা থেকে তিনি সরে আসবেন না বলেই জানান প্রাক্তন প্রধানমন্ত্রী।
ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, হাফিজ সইদের প্রশংসায় শেখ রশিদ, ঘিরে তীব্র বিতর্ক
ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির
নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন
একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা
বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন
বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়
প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে
যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের