নিজস্ব প্রতিনিধি , কোয়েটা - পাকিস্তানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বাধীনতা দিবস পালন করল বালোচিস্তান। বিভিন্ন এলাকায় উঠল বালোচিস্তানের জাতীয় পতাকা। গাওয়া হল জাতীয় সঙ্গীতও। পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। ইসলামাবাদকে কড়া বার্তাও দিয়েছে বালোচ লিবারেশন আর্মি।
মঙ্গলবার ১১ আগস্ট বালোচিস্তানে স্বাধীনতা দিবস পালিত হয়। অঞ্চলটি এখনও পাকিস্তানের অংশ হিসেবেই রয়েছে। তবে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি বালোচদের। দীর্ঘদিন ধরেই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে। সেই আন্দোলনের অংশ হিসেবেই এবার স্বাধীনতা উদযাপন করা হয়।দিনটি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন বালোচ নেতা মির ইয়ার বালোচ।
তাঁর দাবি, বালোচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র। তাই বিশ্বকে নতুন পরিচয়ে এই অঞ্চলকে স্বীকৃতি দিতে হবে। পাকিস্তানের প্রদেশ হিসেবে বালোচিস্তানকে না দেখার আবেদন জানান তিনি। বালোচদের নৈতিক সমর্থন দেওয়ার কথাও বলেন।নিজের বার্তায় পাকিস্তানকে ক্যানসার বলে আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্য, বালোচিস্তান থেকে পাকিস্তানের প্রভাব সরিয়ে দিতে হবে। নিজেদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ডাকও দেওয়া হয়েছে।
বালোচ, পশতুন, হিন্দু, শিখ ও খ্রিস্টানদের শুভেচ্ছা জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়েও বার্তা দিয়েছেন বালোচ নেতা। তাঁর দাবি, বিদেশনীতি নিজেরাই পরিচালনা করবে বালোচিস্তান। প্রতিরক্ষা ও অর্থনীতিও নিজেদের হাতে থাকবে। রাজনৈতিক সিদ্ধান্তও স্বাধীন ভাবে নেওয়া হবে। নিজস্ব পাসপোর্ট ও মুদ্রা চালুর কথা বলা হয়েছে। সংবাদমাধ্যম, ব্যবসা-সহ দূতাবাস তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
তবে উদযাপন ঠেকাতে কঠোর হয়েছিল পাকিস্তান প্রশাসন। ১১ আগস্টের কর্মসূচি রুখতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারাও বলবৎ ছিল। বন্ধ রাখা হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। তারপরও সাধারণ মানুষকে আটকানো যায়নি। বিভিন্ন জায়গায় স্বাধীনতার কর্মসূচি পালিত হয়েছে।পাড়া-মহল্লা থেকে বাজার পর্যন্ত উঠেছে বালোচিস্তানের পতাকা। দোকানপাট ও জনবহুল এলাকাতেও একই ছবি দেখা যায়।
পাকিস্তানের ১৪ আগস্টের স্বাধীনতা দিবস বর্জনের ডাকও দেওয়া হয়। বালোচদের দাবি, তাঁদের স্বাধীনতার ইতিহাস আরও পুরনো। সেই ইতিহাসের ভিত্তিতেই ১১ আগস্ট দিনটি বেছে নেওয়া হয়েছে। কেন ১১ আগস্ট? ইতিহাস অনুযায়ী, ১৯৪৭ সালের এই দিনেই বালোচিস্তান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল। তখনও ভারত-পাকিস্তান বিভাজন সম্পূর্ণ হয়নি। পরে ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। সেই ঐতিহাসিক দাবির ভিত্তিতেই ১১ আগস্টকে স্বাধীনতা দিবস বলে মানে বালোচরা।
দীর্ঘদিন ধরেই বালোচ লিবারেশন আর্মি পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে। বিশাল সেনাবাহিনী নিয়েও পাক সেনা সেখানে সমস্যায় পড়েছে। পালটা দমনপীড়নের অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। গুম, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগও রয়েছে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
বালোচদের অভিযোগ, খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলকে শোষণ করছে পাকিস্তান। উন্নয়নের বদলে স্থানীয়রা পাচ্ছেন দারিদ্র্য ও নির্যাতন। সেই ক্ষোভ থেকেই স্বাধীনতার দাবি আরও জোরালো হয়েছে। এবার স্বাধীনতার বার্তায় নতুন করে উদ্বেগ বেড়েছে পাকিস্তানের। বালোচিস্তান সত্যিই আলাদা হলে বড় ভূখণ্ড হারাতে পারে ইসলামাবাদ। ১৯৭১ সালে বাংলাদেশের পর ফের বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে।
ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির
একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা
বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন
বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়
প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা
যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের