6a7857d52a9de_Gallery_1786266596623
আগস্ট ০৯, ২০২৬ দুপুর ০৪:০৬ IST

৭ মাসের লুকোচুরির ইতি! টরন্টোয় ভারতীয় বংশোদ্ভূত হিমাংশী খুনে গ্রেফতার সঙ্গী

নিজস্ব প্রতিনিধি , অটোয়া - ভারতীয় বংশোদ্ভূত তরুণী হিমাংশী খুরানা খুনের ঘটনায় বড় সাফল্য পেল কানাডা পুলিশ। প্রায় ৭ মাস পর তাঁর সঙ্গী আবদুল গাফুরিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নতুন মোড় এসেছে তদন্তে। বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে টরেন্টোয়।

হিমাংশীর বয়স ছিল ৩০ বছর। গত বছরের ২০ ডিসেম্বর টরন্টোর একটি বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তের শুরুতেই ঘটনাটিকে সন্দেহজনক বলে মনে করে পুলিশ। পরে সেটিকে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গীর হিংসা হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ, পরিচিত সম্পর্কের মধ্যেই হিংসার সম্ভাবনা সামনে আসে। জানা গেছে, আবদুল গাফুরির বয়স ৩২ বছর। তিনি টরন্টোরই বাসিন্দা। হিমাংশীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রথম ডিগ্রির খুনের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর থেকেই পুলিশের নজরে ছিলেন গাফুরি। তাঁর বিরুদ্ধে দেশজুড়ে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। দীর্ঘদিন ধরে গাফুরির সন্ধান চালাচ্ছিল পুলিশ। টরন্টো পুলিশের পলাতক অভিযুক্ত সন্ধানকারী দল ও খুনের তদন্তকারী দল তল্লাশি চালায়। বিভিন্ন দেশের আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চলছিল খোঁজ। শেষ পর্যন্ত শুক্রবার সাফল্য আসে। টরন্টোর একটি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় গাফুরিকে।

তবে তিনি কোথা থেকে কানাডায় ফিরেছিলেন, তা জানায়নি পুলিশ। গ্রেফতারের আগে কোথায় ছিলেন, সেটিও স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে এই তথ্য প্রকাশ করা হয়নি বলে জানা গেছে। হিমাংশীর মৃত্যুর ঘটনা সামনে আসে ১৯ ডিসেম্বর রাতে। রাত প্রায় ১০টা ৪১ মিনিটে পুলিশের কাছে খবর যায়। স্ট্র্যাচান অ্যাভিনিউ, ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকার একটি বাড়ি থেকে এক মহিলা নিখোঁজ হন। খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ। পরদিন সকাল সাড়ে ৬টা নাগাদ মেলে হিমাংশীর দেহ।

প্রাথমিক তদন্তেই বিষয়টি অন্যদিকে মোড় নেয়। স্বাভাবিক মৃত্যু নয়, খুনের ঘটনা বলে জানায় পুলিশ। তদন্ত যত এগোয়, ততই গাফুরির নাম সামনে আসে। হিমাংশী ও তাঁর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও জানতে পারেন তদন্তকারীরা। এরপরই তাঁকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। গাফুরির বিরুদ্ধে প্রথম ডিগ্রির খুনের অভিযোগ আনা হয়। তাঁকে ধরতে দেশজুড়ে পরোয়ানা জারি করা হয়। সাধারণ মানুষের সাহায্যও চেয়েছিল পুলিশ। অভিযুক্তের ছবি প্রকাশ করে তথ্য দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

হিমাংশীর মৃত্যুর ঘটনায় ভারতীয় কনস্যুলেটও উদ্বেগ প্রকাশ করে। টরন্টোয় ভারতের কনস্যুলেট জেনারেল গভীর শোক জানায়। হিমাংশীর পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। পরিবারের সদস্যদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল।কনস্যুলেটের তরফে আরও জানানো হয়, ঘটনার পর থেকেই নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। পরিবারের পাশে থাকার কথাও জানানো হয়। হিমাংশীর মৃত্যু কানাডার ভারতীয় সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ তৈরি করেছিল।

পুলিশের হিসাব অনুযায়ী, এটি ছিল টরন্টোয় ২০২৫ সালের ৪০তম হত্যাকাণ্ড। প্রায় ৭ মাস পর গ্রেফতারির ঘটনায় তদন্তে নতুন গতি এসেছে। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার সময় ঠিক কী হয়েছিল, সেটিও জানা যায়নি। গাফুরি এতদিন কোথায় ছিলেন, চলছে তারও তদন্ত। পুলিশ গ্রেফতারির খবর নিশ্চিত করেছে। তবে তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়নি। আদালতে পরবর্তী শুনানিতে আরও তথ্য সামনে আসতে পারে। দীর্ঘ তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করা এই মামলায় বড় অগ্রগতি বলেই মনে করছে পুলিশ।

আরও পড়ুন

হাসিনাকে ফেরাতে বারবার বাংলাদেশের অনুরোধ! অবস্থান স্পষ্ট করল দিল্লি
আগস্ট ১২, ২০২৬

ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির

পাকিস্তানই ক্যানসার! স্বাধীনতা দিবসে বালোচদের বিস্ফোরক বার্তা
আগস্ট ১২, ২০২৬

নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন

ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া! মৃত অন্তত ১১১, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ
আগস্ট ১১, ২০২৬

একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা

হরমুজ নিয়ে ইরানের কড়া দাবি, আমেরিকাকে দিতে হবে ক্ষতিপূরণ
আগস্ট ০৯, ২০২৬

বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বে টান পড়বে! দিল্লিকে কড়া বার্তা বাংলাদেশের
আগস্ট ০৯, ২০২৬

প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা
আগস্ট ০৮, ২০২৬

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ
আগস্ট ০৭, ২০২৬

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসরুমে ছাত্র! এলোপাথাড়ি গুলিতে মৃত ৭, আহত ১৫
আগস্ট ০৭, ২০২৬

১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি

ইরানের ঘরে ঘরে সংঘাতের আঁচ! খামেনেই-পেজেশকিয়ান সম্পর্ক নিয়ে প্রশ্ন
আগস্ট ০৬, ২০২৬

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে

আরেক পাকিস্তান এখন বাংলাদেশ! নিরাপত্তার জন্য দিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র জয়
আগস্ট ০৬, ২০২৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা

হাসিনার গণভবনে পাল্টা ইতিহাস, খুলল জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আগস্ট ০৫, ২০২৬

যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়

সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী! পাকিস্তানে ফের ক্ষমতার পালাবদলের গুঞ্জন
আগস্ট ০৪, ২০২৬

দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ

নিজেদের ঘাঁটিতেই খতম ৩০ লস্কর জঙ্গি! পাকিস্তানে হামজা রহস্য ঘিরে ঘনীভূত রহস্য
আগস্ট ০৪, ২০২৬

অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য

ভারতের উপর কর চাপিয়ে বিপাকে ট্রাম্প! নিজের দেশেই শুরু আইনি লড়াই
আগস্ট ০৪, ২০২৬

ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের