নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ভারতের উপর শুল্ক চাপাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার নিজের দেশেই বড় ধাক্কার মুখে মার্কিন প্রেসিডেন্ট। তাঁর শুল্কনীতির বিরুদ্ধেই মামলা করল আমেরিকার একাধিক প্রদেশ। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নতুন আইনি লড়াই। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলেও বাড়ছে উত্তেজনা।
সোমবার নিউ ইয়র্কের বাণিজ্য আদালতে মামলা দায়ের হয়। ট্রাম্পের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ২৫টি প্রদেশ। প্রত্যেকটি প্রদেশই ডেমোক্র্যাট শাসিত। তাদের অভিযোগ, ট্রাম্পের শুল্কনীতিকে আগেই বেআইনি ঘোষণা করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট। তারপরও সেই নির্দেশ মানা হচ্ছে না। নিজের সিদ্ধান্তে বিভিন্ন দেশের উপর নতুন কর চাপাচ্ছেন প্রেসিডেন্ট।
মামলায় অভিযোগ করা হয়েছে, আদালতের রায় এড়িয়ে ঘুরপথে শুল্ক ব্যবস্থা চালু করছেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করা হচ্ছে এই কাজে। এতদিন এই ধারা নির্দিষ্ট কিছু দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হত। যেসব দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যের অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রেই এই নিয়ম ব্যবহার করা হয়েছে। কিন্তু এবার সেই নীতির প্রভাব পড়ছে গোটা আমদানি ব্যবস্থায়। আমেরিকার সামগ্রিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি মামলাকারীদের।
সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে নতুন শুল্ক নীতির ঘোষণা করা হয়। তাদের বক্তব্য, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত। যেসব দেশ প্রয়োজনীয় আইন তৈরি করতে পারেনি, তাদের পণ্যের উপর বাড়তি কর বসানো হচ্ছে। এই তালিকায় রয়েছে ভারত, চিন, জাপান। রয়েছে দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইৎজারল্যান্ডও। মোট ৬০টি দেশের উপর নতুন শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
এই নতুন ব্যবস্থায় ভারতীয় পণ্যের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর বসছে। জোরপূর্বক শ্রম বন্ধে পদক্ষেপ না করার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। তবে শুধু এই শুল্কেই থেমে নেই ট্রাম্প প্রশাসন। ভারতীয় পণ্যের উপর আলাদা করে ১০০ শতাংশ পর্যন্ত কর চাপানোর ভাবনাও চলছে বলে খবর।সম্প্রতি আমেরিকায় নতুন একটি আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই প্রস্তাবিত আইনের লক্ষ্য, রাশিয়া থেকে শক্তিসম্পদ আমদানি করা দেশগুলির উপর বড় অঙ্কের শুল্ক চাপানো। ভারত দীর্ঘদিন ধরেই রুশ তেলের অন্যতম বড় ক্রেতা। ফলে এই আইন কার্যকর হলে ভারতের উপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
এদিকে মামলাকারী প্রদেশগুলির দাবি, ট্রাম্পের এই শুল্কনীতি শুধু বিদেশি দেশগুলিকে নয়, আমেরিকার ব্যবসা ও অর্থনীতিকেও সমস্যায় ফেলবে। আদালতের রায় অমান্য করে প্রেসিডেন্ট নতুন করে কর চাপাতে পারেন না বলেও অভিযোগ করেছে তারা। যদিও মার্কিন প্রশাসনের তরফে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির জানিয়েছেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই নতুন শুল্কনীতি আনা হয়েছে। যেসব দেশ প্রয়োজনীয় আইন কার্যকর করেনি, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের