6a75a00aca26c_Gallery_1786093473590
আগস্ট ০৭, ২০২৬ দুপুর ০২:৩৮ IST

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসরুমে ছাত্র! এলোপাথাড়ি গুলিতে মৃত ৭, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি , ব্যাংকক - স্কুলের ক্লাসরুমে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল ছাত্র। ঘটনায় মৃত ৭ জন। আহত হয়েছেন আরও ১৫ জন। থাইল্যান্ডের এই ভয়াবহ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। হামলার আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার সকালে থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার একটি উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্র হামলা চালায়। বয়স তার মাত্র ১৪ বছর। বন্দুক হাতে স্কুলে ঢুকে পড়ে সে। এরপর আচমকাই গুলি চালাতে শুরু করে। হামলাকারীর গুলিতে শিক্ষক ও পড়ুয়া মিলিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ।

হামলাকারী ছাত্রের মৃত্যু নিয়েও রয়েছে ভিন্ন দাবি। কারও দাবি, গুলি চালানোর পর নিজের বন্দুকেই আত্মঘাতী হয় সে। আবার কারও দাবি, পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্কুলটি এলাকার অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে প্রায় ৩১০০ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছেন ১৪৭ জন। হামলার সময় স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শুনেই শুরু হয় ছোটাছুটি।

প্রশাসনের দাবি, আহত পড়ুয়াদের মধ্যে ৩ জন ছাত্র রয়েছে। তবে তারা সরাসরি গুলিবিদ্ধ হয়নি। আতঙ্কে পালানোর সময় তারা আহত হয়েছে। ঘটনার পর স্কুল চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন ১৪ বছরের ওই ছাত্র এমন ভয়াবহ কাণ্ড ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। হামলার পেছনে কোনও কারণ ছিল কি না, তা খুঁজছে পুলিশ। অভিযুক্তের পরিচয়, বন্দুক পাওয়ার উৎস এবং ঘটনার আগের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

থাইল্যান্ডে সাধারণ মানুষের হাতে আগ্নেয়াস্ত্র থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি বন্দুক রয়েছে। জনসংখ্যার হিসাব করলে প্রতি ৭ জনের হাতে রয়েছে প্রায় একটি অস্ত্র। সহজে আগ্নেয়াস্ত্র পাওয়া যাওয়ায় হামলার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগেও থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডের একটি স্কুলে হামলা হয়। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ২ জন। পরপর এমন ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করার বিষয়েও ভাবনাচিন্তা শুরু করেছে থাইল্যান্ড সরকার।

আরও পড়ুন

ভারতে কোনও পাখি ডাকবে না, মন্দিরে ঘণ্টাও বাজবে না! হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর
আগস্ট ১৩, ২০২৬

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, হাফিজ সইদের প্রশংসায় শেখ রশিদ, ঘিরে তীব্র বিতর্ক

হাসিনাকে ফেরাতে বারবার বাংলাদেশের অনুরোধ! অবস্থান স্পষ্ট করল দিল্লি
আগস্ট ১২, ২০২৬

ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির

পাকিস্তানই ক্যানসার! স্বাধীনতা দিবসে বালোচদের বিস্ফোরক বার্তা
আগস্ট ১২, ২০২৬

নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন

ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া! মৃত অন্তত ১১১, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ
আগস্ট ১১, ২০২৬

একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা

হরমুজ নিয়ে ইরানের কড়া দাবি, আমেরিকাকে দিতে হবে ক্ষতিপূরণ
আগস্ট ০৯, ২০২৬

বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন

৭ মাসের লুকোচুরির ইতি! টরন্টোয় ভারতীয় বংশোদ্ভূত হিমাংশী খুনে গ্রেফতার সঙ্গী
আগস্ট ০৯, ২০২৬

বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বে টান পড়বে! দিল্লিকে কড়া বার্তা বাংলাদেশের
আগস্ট ০৯, ২০২৬

প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা
আগস্ট ০৮, ২০২৬

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ
আগস্ট ০৭, ২০২৬

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

ইরানের ঘরে ঘরে সংঘাতের আঁচ! খামেনেই-পেজেশকিয়ান সম্পর্ক নিয়ে প্রশ্ন
আগস্ট ০৬, ২০২৬

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে

আরেক পাকিস্তান এখন বাংলাদেশ! নিরাপত্তার জন্য দিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র জয়
আগস্ট ০৬, ২০২৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা

হাসিনার গণভবনে পাল্টা ইতিহাস, খুলল জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আগস্ট ০৫, ২০২৬

যেখানে শেষ হয়েছিল হাসিনা জমানা, সেখানেই শুরু হল জুলাই স্মৃতির অধ্যায়

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের