নিজস্ব প্রতিনিধি , ভোপাল - নিজের শরীরকেই অভিযোগ জানানোর মাধ্যম হিসেবে বেছে নিল তরুণী। বাঁ হাতে মেহন্দি দিয়ে লিখলেন কয়েকটি কথা। তারপরই ঘটে তাঁর রহস্যমৃত্যু। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায়। অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার নাম প্রীতি বর্মা। প্রায় ১৩ বছর আগে তাঁর বিয়ে হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে হতো। শুধু স্বামী নন, শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। জানা গেছে, সোমবার বাড়ির লোকেদের সঙ্গে তীব্র ঝামেলা বাধে। তার কিছু সময় পর একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বিষাক্ত কিছু খেয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। তবে মৃত্যুর আগে বাঁ হাতে মেহন্দি দিয়ে একাধিক অভিযোগ লিখে যান প্রীতি।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই লেখায় তিনি দাবি করেছেন যে পরিবারের সদস্যরা নিয়মিত তাঁকে অপমান করতেন। তাঁর মা ও বোনকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হতো বলে উল্লেখ রয়েছে। এছাড়াও তিনি লিখে গিয়েছেন, ফোনে বেশ কিছু তথ্য ও রেকর্ড সংরক্ষণ করে রেখেছেন। মৃত্যুর পর অভিযুক্তদের কাউকে তাঁর দেহ স্পর্শ করতে না দেওয়ার আবেদনও ছিল সেই বার্তায়। শাশুড়ি, ভাসুর, জা-সহ একাধিক আত্মীয়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগও তুলে ধরেছেন তিনি। এমনটাই জানায় পুলিশ।
প্রীতির বাবা-মায়ের বক্তব্য, মেয়েকে দীর্ঘদিন ধরেই নানা অপমানের মুখে পড়তে হয়েছে। শারীরিক নিগ্রহের ঘটনাও ঘটেছে একাধিকবার। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে একসময় তিনি বাপের বাড়িতে ফিরে আসেন। পরে ফের স্বামীর সংসারে যান। অভিযোগ, সোমবার আবার পারিবারিক বিবাদ চরমে ওঠে। সেই সময় তাঁর উপর হামলাও করা হয়েছিল। পুলিশের ধারণা, ওই ঘটনার পরই তিনি চরম সিদ্ধান্ত নেন। এরপর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর থেকেই অভিযুক্তদের খোঁজ মিলছে না।
পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে। হাতে লেখা বার্তার সত্যতা যাচাই করা হচ্ছে। মোবাইল ফোনে থাকা তথ্যও পরীক্ষা করা হবে। পরিবারের সদস্য ও আত্মীয়দের বয়ান সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের