নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন বহু মহিলা। কোলাঘাটের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জড়ো হন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ ঘিরে এলাকায় অসন্তোষ এখনও বজায় রয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য তারা নিয়ম মেনে অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কেন তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত সেই প্রশ্নের উত্তর জানতে গ্রাম পঞ্চায়েতে যান তারা। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয় এবং সম্প্রদায়ের ভিত্তিতে বেছে বেছে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। এমনকি আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের সদস্যরাও এই প্রকল্পের টাকা পেয়েছেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান করুনা শি। তার দাবি, প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন করার ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের হাতে নেই। বিক্ষোভ চলাকালীন তাকেও অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে প্রকৃত উপভোক্তারা যাতে দ্রুত প্রকল্পের সুবিধা পান, সেই দাবিতে অনড় রয়েছেন মহিলারা। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের