নিজস্ব প্রতিনিধি, মুম্বই - দ্রুত ডেলিভারির জন্য জনপ্রিয় কুইক-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে এবার খাদ্য সুরক্ষার কারণে বড় পদক্ষেপ করল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ১৩ অগস্ট মহারাষ্ট্রজুড়ে অভিযান চালিয়ে মোট ৮৬টি কুইক-কমার্স কেন্দ্র পরিদর্শন করেন আধিকারিকরা। খাবার কীভাবে রাখা হচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা, তাপমাত্রা এবং পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা খতিয়ে দেখা হয়। অভিযোগের ভিত্তিতে ১৪টি কেন্দ্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। আরও ৬০টি কেন্দ্রকে সংশোধনের নোটিস দেওয়া হয়েছে।
লাইসেন্স স্থগিত হওয়া ১৪টি কেন্দ্রের মধ্যে পাঁচটি ব্লিঙ্কিটের, পাঁচটি জেপ্টোর এবং দু’টি ইনস্টামার্টের। বাকি দু’টি কেন্দ্রের মধ্যে রয়েছে ভগবতী স্টোর্স এবং সুইনস্টা এন্টারপ্রাইজ়েস প্রাইভেট লিমিটেড। পরিদর্শনের সময় খাবার ঠিকভাবে রাখা হচ্ছে কি না, ফ্রিজ ও চিলারের তাপমাত্রা ঠিক আছে কি না এবং পেস্ট কন্ট্রোল করা হচ্ছে কি না, তা দেখা হয়। কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ফার্স্ট ইন, ফার্স্ট আউট নিয়ম মানা হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করা হয়।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে পুনের লোহেগাঁওয়ের একটি জেপ্টো কেন্দ্রে। সেখানে মেয়াদ পেরিয়ে যাওয়া খাবার পাওয়া যায় বলে অভিযোগ। খাবার রাখার জায়গায় আরশোলাও দেখা যায়। পাশাপাশি পেস্ট কন্ট্রোলের ব্যবস্থাতেও গাফিলতি ছিল বলে জানা গিয়েছে। মুলুন্ড ও গোরেগাঁওয়ের কয়েকটি জেপ্টো কেন্দ্রেও খাবার সংরক্ষণ নিয়ে সমস্যা পাওয়া যায়। অন্ধেরির একটি ইনস্টামার্ট কেন্দ্রে খাবারের প্যাকেট মেঝেতে রাখা হয়েছিল বলে অভিযোগ।
কর্মীদের স্বাস্থ্যবিধি নিয়েও সমস্যা ধরা পড়েছে। মালাড ওয়েস্টের একটি ব্লিঙ্কিট কেন্দ্রে চিলারের তাপমাত্রা বেশি ছিল। প্রায় ৪০ জন কর্মীর মেডিক্যাল পরীক্ষার নথি পাওয়া যায়নি। কর্মীদের গ্লাভস, অ্যাপ্রন ও হেয়ার ক্যাপ ব্যবহারের ক্ষেত্রেও ঘাটতি ছিল। সাতারার একটি ব্লিঙ্কিট কেন্দ্রে ১২৫ জন ডেলিভারি কর্মীর বৈধ পরিচয়পত্র ও মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট ছিল না বলে অভিযোগ। ডেলিভারি ব্যাগে প্রয়োজনীয় খাদ্য লাইসেন্স নম্বর না থাকায় সেখানে বাইক ডেলিভারিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের