নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র - বুধবার সাতসকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর প্রাইভেট বিমান। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। তাঁর অকাল প্রয়াণে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রে।
উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। বুধবার বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের প্রচার ছিল তাঁর। সেই জন্য এদিন সকালে মুম্বই থেকে নিজের প্রাইভেট বিমানে করে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পওয়ার। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন কর্মী ও নিরাপত্তা রক্ষী।
ল্যান্ডিংয়ের সময়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। তখনই জরুরি অবতরণ করার চেষ্টা করেন পাইলট। কিন্তু সকাল পৌনে ৯ টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজিত পওয়ার সহ ৫ জনকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
অজিত পওয়ার সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। রাজনৈতিক জীবন বারামতি থেকেই শুরু করেছিলেন অজিত পওয়ার। আর শেষ হল সেই বারামতিতেই। সাংসদ, বিধায়ক সমস্ত পদ তিনি পেয়েছেন বারামতি থেকে। বারামতির আসন থেকে জিতেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে বসেছিলেন অজিত পওয়ার।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের