নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অগ্নিদগ্ধ গাড়ি থেকে উদ্ধার করা হল যুবকের বস্তাবন্দি মৃতদেহ। নৃশংস ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের লাতুরে। মৃতদেহ উদ্ধার করে খুনের ঘটনা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। গা শিউরে ওঠার মত ঘটনায় ভীষণই আতঙ্কিত এলাকাবাসী।
সূত্রের খবর , মৃত ব্যক্তির নাম গনেশ চাভান। তিনি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। গণেশ চাভানকে বস্তার ভেতরে ঢুকিয়ে বস্তাটি চাভানেরই গাড়িতে বসিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। রাত ১২:৩০ টা নাগাদ একটি ফোন পেয়ে পুলিশ জানতে পারে ভানাভাড়া রোডে একটি গাড়ি দাউদাউ করে পুড়ছে। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যুবকের জ্বলন্ত দেহটি উদ্ধার করেন তারা। এরপর শনাক্তকরণ প্রক্রিয়ার পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের তরফে এক আধিকারিক জানিয়েছেন , "খবর পাওয়া মাত্রই আমরা দমকল বিভাগকে খবর দি। দ্রুত আমরা সেই জায়গায় গিয়ে দেখি একটি গাড়ি পুড়ছে। আগুন নেভানোর পর ভেতর থেকে আমরা মৃতদেহ উদ্ধার করি। গাড়ি পুরো পুড়ে গেছে। আমরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিলাম। তা সম্পন্ন হয়েছে।"
গণেশের এক আত্মীয় জানিয়েছেন , "রবিবার বিকেলের পর থেকে গণেশকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজখবর করার চেষ্টা করি। অগুন্তিবার ফোন করা হয় তাকে। অথচ ফোন সুইচ অফ ছিল। এরপর আসল ঘটনা জানতে পারি। ভাবতেই পারছিনা যে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল।"
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের