নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - অধ্যাপকের সঙ্গে প্রেমের গুজব ছিল দীর্ঘদিন। কলেজে সেই গুজব ছড়িয়েছিলেন সহপাঠীরা। এরই মাঝে মর্মান্তিক পরিণতি ওই ছাত্রীর। ঘর থেকে উদ্ধার করা হয়েছে নিথর দেহ। ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃত তরুণীর নাম নিকিতা এম ইউ। বয়স আনুমানিক ২২ বছর। তিনি কর্নাটকের মল্লডিহালির একটি আয়ুর্বেদিক কলেজের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার সূত্রে কলেজে এক অধ্যাপক চিকিৎসক রাজুর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। কলেজের বাইরেও কথা হত তাদের। জানাজানি হতেই এই নিয়ে সহপাঠীরা রটিয়ে দেয় নিকিতা অধ্যাপকের সঙ্গে প্রেম করছেন। যতই দিন যাচ্ছিল গুজব আরও জোরালো হচ্ছিল। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করা হয়। পড়াশোনায় মনসংযোগ ব্যাহত হয় তাঁর।অবসাদ থেকে বেরিয়েও আসছিলেন। এরই মাঝে চরম পরিণতি।
পরিবারের তরফে দাবি করা হয়েছে , নিকিতা ও অধ্যাপককে নিয়ে দিনের পর দিন মিথ্যে খবর ছড়াচ্ছিলেন সহপাঠীরা। সেই অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছে নিকিতা। পরিবারের বয়ান শোনার পর তদন্তে নেমেছে পুলিশ। কলেজের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ চালানো হতে পারে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আসল রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। সহপাঠীদের শাস্তির দাবি জানিয়েছে গোটা পরিবার।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...