6a856d7cf3120_Indian-school-children-eating-midday-meals
আগস্ট ১৯, ২০২৬ দুপুর ০২:২৬ IST

নুনের বদলে ভাতে মেশানো হল গুঁড়ো সাবান ! মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৪০ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি , পাটনা - নুন ভেবে পড়ুয়াদের পাতে দেওয়া হল কাপড় কাচার গুঁড়ো সাবান। ভাতের সঙ্গে সয়াবিনের তরকারিতে সেই সাবান মিশিয়েই খেয়ে ফেলে ছাত্রছাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় পেটের যন্ত্রণা, বমি-সহ নানা শারীরিক সমস্যা। একসঙ্গে অন্তত ৪০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে।

পুলিশ সূত্রে জানা গেছে , বিহারের নালন্দা জেলার পারসি মিডল স্কুলে এই ঘটনা ঘটে। মঙ্গলবার প্রতিদিনের মতোই স্কুলে মিড-ডে মিলের খাবার আসে অন্য একটি স্কুল থেকে। খাবার পরিবেশনের পর পড়ুয়ারা জানায়, সয়াবিনের তরকারিতে নুন হয়নি। এরপর স্কুলের তরফে পড়ুয়াদের খাবারে নুন দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই সময়ই ঘটে বিপত্তি। নুনের বদলে ভুল করে গুঁড়ো সাবান দেওয়া হয় বলে অভিযোগ। পড়ুয়ারা তা না বুঝে ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়তে শুরু করে। পেটে যন্ত্রণা, বমি-সহ নানা উপসর্গ দেখা দেয়।

পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ পড়ুয়াদের বিহার শরিফ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অন্তত ৪০ জন ছাত্রছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবারও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার দায় স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে দাবি, সম্ভবত কোনও কর্মী ভুলবশত নুনের পরিবর্তে গুঁড়ো সাবান দিয়ে ফেলেছিলেন। কীভাবে খাবার রাখার জায়গায় নুনের সঙ্গে সাবানের প্যাকেট রাখা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। অসুস্থ পড়ুয়া সহ তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসা ঠিকমতো চলছে কিনা, তা খতিয়ে দেখেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় নির্দেশ দেন।

ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। মিড-ডে মিলের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় কীভাবে এমন চরম গাফিলতি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পড়ুয়াদের খাবারে নুনের বদলে গুঁড়ো সাবান কীভাবে পৌঁছল, তা নিয়েই এখন জোর তদন্তের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

ভাইয়ের মঙ্গলে এবার গোবরের রাখি , বৈদিক ছোঁয়ায় মেতে উঠেছে বাজার
আগস্ট ২৭, ২০২৬

পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন

“ভিউ-লাইকের নেশায় বেপরোয়া Gen Z?” ঝাড়খণ্ডের গড়ওয়ায় রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই হাত হারালেন ১৯ বছরের তরুণী
আগস্ট ২৭, ২০২৬

শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে

হড়পা বানের তাণ্ডবে লণ্ডভণ্ড নেপাল , মৃত বেড়ে ১৬২ , নিখোঁজ ৭৫০
আগস্ট ২৭, ২০২৬

হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের