নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বাংলায় চলা SIR শুনানি পর্বকে ঘিরে ক্রমেই বাড়ছে বিতর্ক। এনুমারেশন ফর্মে সামান্য ত্রুটি থাকলেই শুনানি কেন্দ্রে হাজিরার নোটিশ। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের পাশাপাশি এবার তালিকায় উঠে এল দেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বদের নামও। তারকা সাংসদ দেব থেকে ক্রিকেটার শামির পর এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম জড়িয়ে পড়ল SIR বিতর্কে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে।
বর্তমানে বাংলাজুড়ে চলছে SIR এর শুনানি পর্ব। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এনুমারেশন ফর্মে কোনও গরমিল বা তথ্যের ত্রুটি থাকলে সংশ্লিষ্ট নাগরিককে শুনানিকেন্দ্রে ডেকে প্রয়োজনীয় নথি জমা দিতে হচ্ছে নাগরিকত্ব প্রমাণের জন্য। সোমবারই জানা যায়, তৃণমূলের তারকা সাংসদ দেবের পাশাপশি বিশ্বকাপজয়ী তারকা মহম্মদ শামিকে SIR শুনানির নোটিশ পাঠানো হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার আরও বিস্ফোরক দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রামপুরহাটের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'অমর্ত্য সেনকেও SIR শুনানির নোটিশ পাঠিয়েছে। ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আনা একজন মানুষকেও এরা হেনস্তা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র দেব, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস দেওয়া হয়েছে। এগুলো কি ষড়যন্ত্র নয়?'
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ' নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, সেই বিজেপির ছাইপাশগুলিকে বাংলা থেকে আনম্যাপ করে, চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে, এই লড়াই , সেই লড়াই।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের