নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে SIR প্রক্রিয়া ঘিরে ক্রমেই গভীর হচ্ছে বিতর্ক। নির্বাচন কমিশনের একাধিক কার্যপদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে পরপর ৬ বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেও এখনও পর্যন্ত কোনও জবাব মেলেনি বলে অভিযোগ। জনস্বার্থে কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সাক্ষাতের আগে নিয়মভঙ্গের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নতুন করে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী।
শনিবার সন্ধ্যায় লেখা তিন পাতার ওই চিঠিতে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে SIR প্রক্রিয়ার মধ্যে ‘মাইক্রো অবজার্ভার’ নিয়োগকে সম্পূর্ণ নিয়মবহির্ভূত বলে দাবি করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দিষ্ট আইন ও বিধিতে SIR সংক্রান্ত কাজে মাইক্রো অবজার্ভার নিয়োগের কোনও বিধান নেই। তবু সেই নিয়ম ভেঙেই এই নিয়োগ করা হয়েছে, যার উদ্দেশ্য বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া।
এর আগেও একাধিক চিঠিতে ভোটার তালিকা সংশোধনের নামে হয়রানি, নথি জমা নেওয়ার অনিয়ম ও স্বচ্ছতার অভাবের কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কমিশনের তরফে একটি চিঠিরও উত্তর না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার রাতে কালীঘাটের দলীয় কার্যালয়ে কাউন্সিলর ও বিএলএ-২ দের সঙ্গে বৈঠকেও এই মাইক্রো অবজার্ভার নিয়োগ প্রসঙ্গে আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতেও সেই বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি।
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের