নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে শিলিগুড়ি ইউনিটের একটি বিশেষ দল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। ওই সময় ধরা পড়ে তিন মহিলা, যাদের শরীরের সঙ্গে লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন মহিলা হচ্ছেন, আপিকা বিবি (৪২ বছর), পুষনডাঙ্গা এলাকা, কোচবিহার সদর থানার বাসিন্দা। তাছিমা খাতুন (২৭ বছর), দেওয়ানহাট এলাকা, কোচবিহার সদর।ও ফারিদা খাতুন (২৫ বছর), দেওয়ানহাট এলাকা, কোচবিহার সদর। তদন্তে জানা গিয়েছে, এই তিন মহিলা অসমের শিলচর থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে কোচবিহার আসছিলেন। ট্রেনে আসার সময়ই গোপন খবরের ভিত্তিতে এসটিএফের দল নিউ কোচবিহার স্টেশনে নজরদারি বসায় এবং তাদের তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে।
তারা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে মোট ৩.৩৯ কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। এই ইয়াবা ট্যাবলেটগুলি শরীরের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল তারা।ঘটনার পর এসটিএফ শিলিগুড়ি থানায় এনডিপিএস (নারকোটিক ড্রাগস আন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস) আইনে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। তাদের কাছ থেকে পাচারচক্রের মূল সূত্র ও বড় কোনও চক্র যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসটিএফ সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গ ও সীমান্ত ঘেঁষা এলাকায় সম্প্রতি মাদক পাচারের প্রবণতা বাড়ছে। সেই কারণে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, এই অভিযান মাদক পাচার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে জানানো হয়েছে “মাদক পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও বাড়ানো হচ্ছে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের