নিজস্ব প্রতিনিধি, পাটনা – বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দু দফায় প্রার্থীতালিকা ঘোষণা করেছে জন সুরজ পার্টি। প্রথমে নির্বাচনে লড়াই করবেন বলে জানালেও বুধবার জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, “এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।“ পাশাপাশি তিনি জানিয়েছেন, “এবারের নির্বাচনে নিশ্চিতভাবে পরাজিত হবে এনডিএ।“
এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, “এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। দল সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনী রণকৌশল সাজানোই হবে আমার মুখ্য ভূমিকা। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে দলের ক্ষতি হবে। বরং এখন যে কাজটা করছি সেটাই করে যেতে চাই।“
তিনি আরও জানান, “এই নির্বাচনে দলের ১৫০ টির কম আসন পাওয়া আমাদের জন্য পরাজয়ের সামিল। এমনকী এটা যদি ১২০-৩০ হয় সেটাও আমাদের জন্য পরাজয়। আমরা ভালো ফল করলে বিহারকে দেশের সেরা ১০টি উন্নত রাজ্যের মধ্যে একটি হিসেবে গড়ে তুলব। আর যদি ভালো ফল না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে মানুষ আমাদের প্রতি আস্থা হারিয়েছে। মানুষের আস্থা ফেরাতে তৃণমূল স্তরে গিয়ে রাজনীতি চালিয়ে যেতে হবে আমাদের।”
২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, ১৭ অক্টোবর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের