নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। ভোটের মুখে চূড়ান্ত প্রকাশিত তালিকা থেকে নাম ডিলিট নিয়ে নির্বাচন কমিশনকে তুলধনা করছেন সকলে। শাসক শিবির সহ অনেকের অভিযোগ , পক্ষপাতিত্ব করছে কমিশন। এমতাবস্থায় ভোটের মুখে নির্বাচন কমিশনকে বার্তা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না।
শনিবার পাটনায় চাণক্য ল ইউনিভার্সিটিতে ডঃ রাজেন্দ্র প্রসাদ মেমোরিয়ালে বিশেষ লেকচার দিয়েছেন তিনি। সেখানে বিচারপতি নাগরত্না বলেছেন, "দেশে সাংবিধানিক শাসন বজায় রাখতে কমিশনের মতো প্রতিষ্ঠানগুলির গুরুত্ব অপরিসীম। সেই কারণে তাদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে হবে। এই প্রতিষ্ঠানগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে। কাজেই এই প্রতিষ্ঠানগুলির স্বাধীনভাবে কাজ করা উচিত।"
ভারতীয় গণতন্ত্রে কমিশনের ভূমিকা নিয়ে বিচারপতির মন্তব্য , "ভোটের আয়োজন কোনও রুটিন কাজ নয়। সাংবিধানিক গণতন্ত্রে নির্বাচনই সরকার বদলের একমাত্র পথ। সময়মতো ভোটের মাধ্যমে অত্যন্ত মসৃণভাবে ক্ষমতার পরিবর্তন ঘটে এসেছে। এই প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণের অর্থ হল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার শর্তাবলির উপর নিয়ন্ত্রণ।"
বিচারপতি সবশেষে বলেছেন , "নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রতিযোগী রাজনৈতিক দলগুলির উপর নির্ভরশীল হয়ে পড়লে গোটা প্রক্রিয়া কখনোই নিরপেক্ষ হতে পারে না। সাংবিধানিক কাঠামো অক্ষুণ্ণ রাখতে প্রতিষ্ঠানগুলির একে অপরের উপর নজরদারি করা উচিত।"
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের