নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারি প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার, অর্থ আত্মসাতের অভিযোগে বিজেপি, তৃণমূলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায়। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৃণমূল প্রধানের তত্ত্বাবধানে সজল ধারা প্রকল্পের কাজ চলছিল। পরে এলাকাবাসী লক্ষ্য করে , ব্যবহার করা হচ্ছে দুর্বল মানের সামগ্রী। পাশাপাশি কাজের মানও অত্যন্ত খারাপ।

পরবর্তীতে পঞ্চায়েতের বিজেপি সদস্য , স্থানীয়রা কাজে বাধা দেয়। এই নিয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই দলের কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সরকার জানান, আমার কাছে প্রকল্প সংক্রান্ত তথ্য ছিল। কিন্তু কাজের কোনও সিডিউল দেওয়া হয়নি। আমি চাই, গ্রামবাসীর উপস্থিতিতে নিয়ম মেনে সঠিকভাবে কাজ সম্পন্ন হোক'।
আড়বান্দি বিজেপি পঞ্চায়েত সদস্য সরস্বতী সরকার জানান, 'আমাদের কাজের ব্যাপারে জানানোই হয়নি। বালি বেশি, সিমেন্ট কম দেওয়া হয়েছে। ইটের মানও খারাপ। হাত দিলেই ঢালাই ভেঙে পড়ছে। শিশুরা ব্যবহার করবে তাই নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি'।
বিজেপি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান, 'রাতের সময় নিয়মবিরোধীভাবে কাজ করা হয়েছে। মান এতটাই খারাপ যে ভবিষ্যতে বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সঠিক নিয়ম না মানলে কাজ হতে দেব না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে FIR করা হবে'।
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের