নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিখোঁজ বৃদ্ধাকে ঘরে ফেরালেন তৃণমূলের প্রাক্তন সদস্যা কৃষ্ণা রাহা। শুক্রবার নিখোঁজ হওয়া ওই বৃদ্ধাকে রাস্তায় দেখে তাকে বাড়ি ফেরাতে তৎপর হয়ে ওঠেন তিনি। এরপর শনিবার তারই প্রচেষ্ঠায় বাড়ি ফেরেন বৃদ্ধা। এমন মানবিকতার নিদর্শনে আপ্লুত বৃদ্ধার পরিবার থেকে আত্মীয়রা।
শান্তিপুরের বাগচির বাগান এলাকার ৮০ বছর বয়সী বাসন্তী বিশ্বাস নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানা যায় , শুক্রবার সকালে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। আত্মীয়স্বজন সহ প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গভীর উদ্বেগে পড়েন সবাই।
এমন সময় সন্ধ্যার দিকে শান্তিপুরের বেলঘড়িয়া টু গভারার চর এলাকায় বৃদ্ধাকে একা ঘুরতে দেখেন তৃণমূলের প্রাক্তন মেম্বার কৃষ্ণ রাহা। মানবিকতার পরিচয় দিয়ে তিনি সঙ্গে সঙ্গে সাংবাদিক জগন্নাথ মণ্ডলকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে জগন্নাথ মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার ছবি সহ ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন।
সেই পোস্ট নজরে আসে এক প্রবাসী যুবকের। তিনি পোস্ট দেখে সাংবাদিক জগন্নাথ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধার পরিবারের যোগাযোগ নম্বর দেন। এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়।
শনিবার সকালে বাসন্তী বিশ্বাসের ছেলে সহ আত্মীয়রা শান্তিপুরে কৃষ্ণ রাহার বাড়িতে পৌঁছে তাকে নিয়ে যান। মায়ের সঙ্গে পুনর্মিলনে পরিবারের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। এই ঘটনায় সমাজের মানবিক দিকটি আবারও উজ্জ্বল হয়ে উঠেছে। যতদিন এমন মানুষ আছেন , ততদিন সহানুভূতি সহ মমতার বন্ধন অটুট থাকবে - এই বার্তাই যেন ছড়িয়ে দিলেন কৃষ্ণ রাহা ও সাংবাদিক জগন্নাথ মণ্ডল।
বৃদ্ধার নাতনি এপ্রসঙ্গে জানান , ''আমার ঠাকুমা শুক্রবার সকাল ৭ টা থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোজা খুঁজি করেও তার কোনও খবর পাইনি আমরা। এরপর আমাদের একজন খবর দেয় আমার ঠাকুমার ছবি পেপারে দিয়ে বিজ্ঞাপন বেরিয়েছে। তারপর আমরা যোগাযোগ করি। নেত্রী কৃষ্ণা রাহা ও সাংবাদিক জগন্নাথ মন্ডলের কাছে আমরা কৃতজ্ঞ।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের