নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - শনিবার দুপুরে ভেটাগুড়ি এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। বিজেপি কর্মীর পাশে দাঁড়াতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়তে হল প্রাক্তন সাংসদকে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
সূত্রের খবর, কয়েকদিন আগে পুজোর সময় ভেটাগুড়ি এলাকার কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িঘর ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করেছিল। এই ঘটনায় দলের কর্মীদের পাশে দাঁড়াতে শনিবার নিজ বাড়ি থেকে বেরিয়েছিলেন নিশীথ প্রামাণিক।
কিন্তু বাড়ি থেকে বের হয়ে মাত্র ১০০ মিটার যেতে না যেতেই তার কনভয় আটকে দেওয়া হয়। কালো পতাকা দেখিয়ে, গো ব্যাক স্লোগান তোলা হয় তার বিরুদ্ধে। তীব্র বিক্ষোভের কারণে তিনি শুধু এক দলের কর্মীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য পৌঁছে দেন এবং পরে গাড়ি ঘুরিয়ে সরাসরি বাড়ি ফিরে আসতে বাধ্য হন।
এই ঘটনায় নিশীথ প্রামাণিক পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এসব তো তৃণমূলের অলংকার। মারামারি, হামলা, হিংসা ছড়ানো এসব ছাড়া তো তৃণমূলের অস্তিত্ব নেই। ওরা এসব যতদিন চালিয়ে যাবে, আমরাও পালটা রুখে দেব। আর মানুষ জবাব দেবে।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের