নিজস্ব প্রতিনিধি , দিল্লি - NDA-এর বৈঠক এড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে টানা জল্পনার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা প্রাতঃরাশ বৈঠকে যোগ দিলেন মুর্শিদাবাদের তিন NCPI সাংসদ। তাদের উপস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। বৈঠকে অংশ নিলেও পৃথক দলের স্বীকৃতি নিয়ে নিজেদের উদ্বেগ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন তারা।
কালীঘাট তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়ার পর থেকেই মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। NDA-এর ডাকা আগের দুটি বৈঠকে তারা অনুপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন। পাশাপাশি প্রকাশ্যেই জানিয়েছিলেন, তারা NCPI-তে রয়েছেন, কিন্তু বিজেপির অংশ নন। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা প্রাতঃরাশ বৈঠকে তারা যোগ দেবেন কিনা, তা নিয়েই তৈরি হয়েছিল কৌতূহল।
শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে বৈঠকে উপস্থিত হন আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। রাজনৈতিক মহলের মতে, এই উপস্থিতি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে তিন সাংসদ NCPI-এর পৃথক স্বীকৃতির বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। আবেদন করার পরও এখনও লোকসভায় আলাদা দলের স্বীকৃতি না মেলায় সাংসদদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটিও তারা স্পষ্টভাবে জানান। প্রধানমন্ত্রী তাদের ধৈর্য ধরে পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বলেই জানা গেছে।
এদিন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত সাংসদদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তার বক্তব্য, রাজ্যের উন্নয়নই দেশের সামগ্রিক অগ্রগতির ভিত্তি। পাশাপাশি কেন্দ্রের ‘লুক ইস্ট’ নীতিকে সফল করতে পূর্বাঞ্চলের সাংসদদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ারও বার্তা দেন তিনি।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের