নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের হত্যার ঘটনায় বড় সাফল্য পুলিশের। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত অরিন্দম মণ্ডল। বীরভূম থেকে গ্রেফতার করা হয় তাকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, বিশ্বকর্মা পুজোর দিন নবদ্বীপের এক ক্লাবে একটি যুবক সঞ্জয় ভৌমিককে মারধরের অভিযোগ উঠে চার যুবকের বিরুদ্ধে। সঞ্জয় ভৌমিক একজন বিজেপি কর্মী। ফলে ঘটনাটিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
অবশেষে সোমবার রাতে বীরভূমের সাইথিয়া থেকে ঘটনায় অভিযুক্ত অরিন্দম মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে মঙ্গলবার নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে ঘটনায় যুক্ত বাকিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়।
নবদ্বীপ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ' অভিযোগ পাওয়ার পর থেকে আমরা তল্লাশি অভিযান শুরু করি। সেই মতন সোমবার রাতে বীরভূম থেকে অরিন্দম মণ্ডলকে গ্রেফতার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাকিরা ভিন্ন রাজ্যে পালিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু, আমাদের কাছে অভিযোগটা দেরিতে এসেছে এছাড়াও, অভিযুক্তদের নাম প্রকাশ্যে চলে আসায় তারা আত্মগোপন করতে সমর্থ হয় তাই কিছুটা সময় লেগেছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের