নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - মা হারা মেয়েকে নারকীয় হত্যা সৎ বাবা মায়ের। খেলতে খেলতে নর্দমায় পড়ে যায় মেয়ে। এরপরই অত্যাচার চালিয়ে তাকে খুনের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। নৃশংস হত্যাকাণ্ডের জেরে অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজিয়াবাদে।
সূত্রের খবর , মৃতার নাম শিফা। বয়স আনুমানিক ৬ বছর। অভিযুক্ত আক্রম আগের পক্ষের স্ত্রী তারানার মৃত্যুর পর নিশা নামের এক যুবতীকে বিয়ে করেছেন তিনি। তারানার তিন সন্তান রয়েছে। ৬ বছরের শিফা প্রয়াত তারানার মেয়ে। ঘটনার দিন রাস্তার ধারে খেলছিল শিফা। আচমকাই পাশের নর্দমায় পড়ে যায়। তাতে জামা নোংরা হয়। এরপরই তার ওপর নৃশংস অত্যাচার চালানো হয়।
বেধড়ক মারধর করা হয় শিশুকে। প্রায় আধ মরা অবস্থায় কনকনে শীতের রাতে ছাদে ফেলে রাখা হয় তাকে। সকালে মৃত্যু হয় শিশুটির। প্রতিবেশীরা অভিযোগ জানালে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। প্রথমে অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করা হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ইতিমধ্যেই হাতে রিপোর্টও পেয়েছেন। রিপোর্টে দেখা যায় , শিশুর শরীরে ১৩টি আঘাতের চিহ্ন রয়েছে, পাঁজরের হাড় ভেঙেছে। শরীরের ভিতরে রক্তপাত হয়েছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের