নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। এবার ধর্ষণের মতন জঘন্য ঘটনার হাত থেকে রেহাই পেল না বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলাও। নাদিয়ালে বিশেষ ক্ষমতাসম্পন্ন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ঘটনার পর দ্রুত তৎপরতা দেখিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মহম্মদ ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, নাদিয়াল থানার অন্তর্গত আয়ুব নগরের বাগদি পাড়া রোডের বাসিন্দা মহম্মদ ইয়াসিন গভীর রাতে বিশেষ ক্ষমতাসম্পন্ন ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নামে।
অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ইয়াসিন। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তৎপরতায় তাকে পাকড়াও করতে সক্ষম হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনের ধারাও রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নির্যাতিতার শারীরিক পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই মামলার পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের