নিজস্ব প্রতিনিধি, কলম্বো – লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চারিদিকে স্বজনহারাদের হাহাকার। ঘূর্ণিঝড় ‘দিটওয়া’-র তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনের। নিখোঁজ কমপক্ষে ৩৭০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।
পড়শি দেশের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘বন্ধু’ ভারত। বিপুল ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার IL-76 এবং C-130J বিমান। ক্ষতিগ্রস্ত কোটমালে এলাকা থেকে নৌসেনার চেতক হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে অনেককেই। মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১,৮০০ পরিবারকে।
বোটে করে বহু জায়গা পরিদর্শনে বেরিয়েছে নৌবাহিনী ও পুলিশ। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগে বাতিল করে দেওয়া হয়েছে ৫৪ টি বিমান। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লক্ষ মানুষ। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের