নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বিরাট সাফল্য দিল্লি ও বিহার পুলিশের। ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের তালিকায় ছিল। দিল্লিতে এনকাউন্টারে খতম করা হয়েছে বিহারের ৪ দুষ্কৃতীকে। খুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে দিল্লি রোহিনী এলাকায় বাহাদুর শাহ মার্গে এলাকায়। অপরাধীদের আটকানোর চেষ্টা করে দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের একটি যৌথ দল। তাঁদের নেতৃত্বে ছিলেন ডিএসপি সঞ্জীব যাদব। কিন্তু পালিয়ে যায় তাঁরা। সেই সময় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলিবিদ্ধ হয় দুষ্কৃতীরা। আহত হন ৩ পুলিশকর্মী।
দুষ্কৃতীদের উদ্ধার করে বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) ও আমন ঠাকুর (২১)। তাঁদের বিরুদ্ধে বিহারে খুন, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ রয়েছে। রঞ্জন পাঠক ও বিমলেশ মাহাতোর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরতর ধারায় মামলা রয়েছে। আমন ঠাকুরের বিরুদ্ধে একজনকে খুনের অভিযোগ ছিল।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের