নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিরাট ঘোষণা করলেন তিনি। ভারতের AI বাজারে ১.৫ লক্ষ কোটি বিনিয়োগ করতে চলেছে বিশ্বের অন্যতম শীর্ষ টেক জায়ান্ট সংস্থা।
নিজের এক্স হ্যান্ডেলে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, “এশিয়ার বাজারে প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ করতে চলেছে। আগামী ৪ বছরে মাইক্রোসফট ১৭.৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লক্ষ কোটি) বিনিয়োগ করবে ভারতে। ভারতের এআই-ফার্স্ট ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, দক্ষতা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই বিনিয়োগ করা হবে।“
তিনি আরও জানিয়েছেন, “এই বিনিয়োগ চলতি বছরের শুরুতে ঘোষিত ৩ বিলিয়ন ডলারের ওপর ভিত্তি করে। ২০২৬ সালের শেষের দিকে জোর কদমে শুরু হয়ে যাবে কাজ।“ মাইক্রোসফট ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট পুনীত চান্দোক জানান, “মাইক্রোসফট ৩ দশকের বেশি সময় ধরে ভারতের অংশ। এই দেশ আত্মবিশ্বাসের সঙ্গে AI-কে হাতিয়ার করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময়ে আমরা ভারতে AI-র বিশ্বস্ত অংশীদার হিসেবে দাঁড়াতে পেরে গর্বিত।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের