নিজস্ব প্রতিনিধি, পাটনা – ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদিকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এর জেরে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি।
পাটনার গান্ধী ময়দান থানায় রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু। তাঁর দাবি, “প্রধানমন্ত্রীর এই অপমানের পর আর বিহারবাসী কংগ্রেস-আরজেডির কোনও সভা করতে দেবে না।“ উল্লেখ্য, ‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সূত্রের খবর, ভোটার অধিকার যাত্রার যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা হীরাবেন মোদিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেছেন, “রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। সেই বার্তা দিচ্ছেন দলের কর্মীদেরও।“
বিজেপির মুখপাত্র নীরজ কুমারের অভিযোগ, “গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। ওই সভা থেকে যে সব মন্তব্য করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে খোদ রাহুল গান্ধীকে।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের