নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা হীরাবেন মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় AI ভিডিও পোস্ট করেছে কংগ্রেস। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। AI ভিডিও দেখে বেজায় চটেছে বিজেপি। এবার এই নিয়ে মামলা দায়ের করল দিল্লি পুলিশ।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও তাঁর মাকে অপমান করার অভিযোগ বিজেপির নির্বাচন সেলের নেতা সংকেত গুপ্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে কংগ্রেস এবং দলের আইটি সেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
বিজেপি সাংসদ রাধামোহন আগরওয়াল বলেন, “ভারতীয় রাজনীতিতে নয়া অধঃপতন। প্রধানমন্ত্রী মোদি সবসময় ব্যক্তিগত জীবন থেকে রাজনীতিকে আলাদা রাখতে পছন্দ করেন। তাঁর মা-কে নিয়ে এভাবে আক্রমণ, শুধু গোটা দেশকে বিভ্রান্ত করাই নয়, দেশের সব মা-বোনেদের অপমান।“ পাল্টা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান পবন খেরা বলেন, “একজন মা তাঁর সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন। এতে অপমানের কী আছে।“
এক্স হ্যান্ডেলে বিহার কংগ্রেসের তরফ থেকে একটি AI ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ঘুমচ্ছেন। তখন স্বপ্নে স্বর্গগত মা-কে দেখছেন মোদি। স্বপ্নে প্রধানমন্ত্রীকে তাঁর মা বলছেন, “বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নিচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে। এবার বিহারেও আমার নামে রাজনীতি করছ। অপমানজনক পোস্টার ব্যানার ছাপছো। রাজনীতির নামে আর কত নিচে নামবে?” তখনই ঘুম ভেঙে যায় প্রধানমন্ত্রীর। ভিডিও-র ক্যাপশনে লেখা, “সাহেবের মা তাঁর স্বপ্নে এসেছেন। দেখুন কী মজাদার কথা হল?”
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের