নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ – ভোটমুখী বাংলায় চরম রাজনৈতিক উত্তাপ। ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর দাবি, “মমতার ঈশারায় হুমায়ুন খুন করতে চেয়েছিল আমাকে।“ যদিও অভিযোগ অস্বীকার করেছেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীরের বিরুদ্ধে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, “নোটোরিয়াস পুলিশ অফিসার ছিলেন। কত পরিবারকে খতম করেছেন। কত পরিবারকে ধ্বংস করেছেন এই পুলিশ অফিসার হুমায়ুন কবীর তার ইয়ত্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ঈশারায় আমাকে খুন করতে চেয়েছিল।“
পাল্টা ডোমকলের তৃণমূল প্রার্থীর দাবি, “এটা খুব হাস্যকর ব্যাপার। এরকম কোনও মুখ্যমন্ত্রী বলতে পারেন একজন এসপিকে? আমি একজন আইপিএস অফিসার। প্রয়োজনে আমরা এনকাউন্টার করেছি। কিন্তু খুন করার চক্রান্ত কেন করব? আমরা যখন দরকার হয়েছে কোনও ক্রিমিনালকে এনকাউন্টার করে দিয়েছি। কিন্তু কোনও দিন খুন করিনি কাউকে। কোনও দিন খুন করার ষড়যন্ত্রও করিনি।“
তাঁর আরও দাবি, “একজন এমপিকে খুন করে মেরে দেব? এটা মুখ্যমন্ত্রী বলবেন, আর একজন আইপিএস-এসপি সেই কাজটা করবেন? এটা একেবারেই ছেলেমানুষি কথা। আমি জানি না এরকম কথা বলেছেন কি না। এটা একেবারে সর্বৈব মিথ্যা। তিনি এটা কেন করেছেন তাও জানি না। উদ্দেশ্যটা কী তাও জানি না। উদ্দেশ্যটা বরং তাঁকেই জিজ্ঞাসা করুন। যে, উদ্দেশ্যটা কী? ওঁকে তার জবাব দিতে হবে যে, উনি কেন এই ধরনের কথা বলছেন। কী প্রমাণ আছে! তাহলে প্রমাণ দেখাক।"
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের