নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে এখন সারা বিশ্বে জ্বালানি সঙ্কট তুঙ্গে। পর্যাপ্ত রান্নার গ্যাস না পাওয়ায় গৃহস্থের হেঁশেল ও বড় রেস্তোঁরা সবর্ত্র একই অবস্থা। কিছুটা সঙ্কট মিটলেও এখনও গ্যাস নিয়ে অভিযোগ কাটছেনা জনসাধারণের। এরই মাঝে LPG বরাদ্দ নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের। শিল্পক্ষেত্রের জ্বালানি সঙ্কট মেটাতে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদির সরকার।
সূত্রের খবর , গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে LPG বা তরল পেট্রোলিয়াম গ্যাসের জোগান স্বাভাবিক রাখা হবে। বিদেশ থেকেই ভারতের ৬০ শতাংশ LPG আসে। যার অধিকাংশ আমদানি করা হয় হরমুজ থেকে।গত ফেব্রুয়ারি মাসে দেশে ২০ লক্ষ টনের বেশি LPG আমদানি হয়েছিল। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১১ লক্ষ টনে। অর্থাৎ মাত্র ৩০ দিনে আমদানি কমেছে প্রায় ৪৫ শতাংশ। এই ঘাটতি সামাল দিতে কেন্দ্রীয় সচিব নিরজ মিত্তল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছেন।
সেই বিবৃতিতে বলা হয়েছে , ফার্মা, খাদ্য প্রক্রিয়াকরণ, পলিমার, কৃষি, প্যাকেজিং, ইস্পাত সহ কাচের মতো জরুরি শিল্পক্ষেত্রগুলি তাদের আগের চাহিদার ৭০ শতাংশ গ্যাস নিশ্চিতভাবে পাবে। প্রতিদিনের হিসেবে এই বরাদ্দের ঊর্ধ্বসীমা থাকবে ০.২ টিএমটি। এর পাশাপাশি যেসব শিল্প পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে এগিয়ে আসবে তারা অতিরিক্ত ১০ শতাংশ গ্যাস পাবে। এমন কিছু শিল্প আছে যেখানে LPG-র কোনও বিকল্প নেই। তাই এই প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ।
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের