নিজস্ব প্রতিনিধি , নদীয়া - লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে আয়োজিত হল দুর্গাপুজো। শান্তিপুর পৌরসভার মাঠপাড়া এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ততায় পালিত হয় এই অভিনব উদ্যোগ। এই অসাধারন উদ্যোগে উচ্ছাসিত স্থানীয় বাসিন্দা থেকে জেলার নেতা মন্ত্রীরা।
সূত্রের খবর , শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় এবছর মহিলাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল দুর্গাপুজো। ‘লক্ষ্মীর ভান্ডার’ - এর মাসব্যাপী সঞ্চিত অর্থকে কেন্দ্র করেই এই মহতী উদ্যোগের সূচনা। মহা পঞ্চমীর দিন এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু করেন আয়োজক মহিলারা।

পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামানিক সহ এলাকার বিশিষ্টজনেরা। তারা এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন , ‘‘লক্ষ্মীর ভান্ডারের অর্থকে দুর্গাপুজোর মত সামাজিক সহ সাংস্কৃতিক আয়োজনে ব্যবহার করা নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি সমাজের অন্যদের কাছেও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠবে।’’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এক মাস ধরে মহিলারা পরিকল্পনা সহ প্রস্তুতির মধ্য দিয়ে এই পুজোর আয়োজন করেছেন। তাদের বিশ্বাস , আগামী বছরগুলি আরও বৃহৎ পরিসরে এই পুজোর আয়োজন করা সম্ভব হবে। এমনকি এটি সমগ্র মাঠপাড়া এলাকাকে এক সুতোয় বেঁধে রাখবে।

স্থানীয় বাসিন্দারাও জানান , এই পুজোর মাধ্যমে এলাকায় সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতে এই উৎসব শুধুমাত্র ধর্মীয় নয় , একটি সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলেই তাদের আশা।
পুজোর উদ্যোগতা সুদেষ্ণা বিশ্বাস জানান , ''আমাদের পাড়ায় কখনও দুর্গাপুজো হত না। আমাদের ছেলে মেয়েদের পাশের পাড়ায় বা অন্যত্র যেতে হত পুজোর অঞ্জলি দিতে। তাই আমরা এলাকার সমস্ত মহিলারা মিলে ঠিক করি এক মাসের লক্ষীর ভান্ডারের টাকা দিয়ে এবছর দুর্গাপুজো করবো। আমরা এবছর নিজেদের উদ্যোগে পুজো করতে পেরে খুবই খুশি।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের