নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মহিলা কর্মীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অপরাধ নয়। অনৈতিক , অস্বস্তিকর হলেও তা অপরাধের পর্যায়ে গণ্য করা হবে না। অফিসিয়াল পরিবেশে মহিলা কর্মীর দিকে গোপন উঁকিঝুঁকি মারা অপরাধ নয়। সম্প্রতি এমনই এক রায় দিল বম্বে হাইকোর্ট।
সম্প্রতি এক বীমা সংস্থার কর্মচারী এই বিষয়ে অভিযোগ করেন। কর্মী মিটিং চলাকালীন চোখের দিকে না তাকিয়ে শরীরের বিভিন্ন অংশের দিকে তাকান। শুধু তাই নয় অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ। হাই কোর্টের দ্বারস্থ হওয়ার আগে সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানান ওই মহিলা। তবে অভিযুক্তকে ক্লিনচিট দিয়ে দেওয়া হয়। এবার বম্বে হাইকোর্টও একই রায় দিল। অবসর নেওয়া কর্মচারীদের সমানাধিকারকে স্বীকৃতি দিয়ে রায় দিয়েছে বিচারপতিদ্বয় মনোজ মিশ্র ও প্রসন্ন বি ভারালেকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ।
আদালতের তরফে জানানো হয়েছে , এইসমস্ত কার্যকলাপ ভয়্যারিজম’-এর আওতায় পড়ে না। ৩৫৪সি ধারায় ভয়্যারিজম বলতে বোঝায় , কোনও মহিলার ব্যক্তিগত মুহূর্তে (যেমন স্নান, শৌচাগারে থাকাকালীন) গোপনে নজরদারি করা অথবা সেই দৃশ্য রেকর্ড করা বা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া।
যেখানে ব্যক্তিগত গোপনীয়তার বিষয় রয়েছে , সেই পরিস্থিতিতেই এই আইন প্রযোজ্য। অফিসের মত প্রকাশ্য কর্মক্ষেত্রে কারও দিকে তাকানো আইনের আওতায় পড়ে না। বিচারপতি বোরকা বলেন, ‘আইনের ভাষা তার সীমার বাইরে বাড়ানো যায় না।"
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের